ঢাকা   ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাইবান্ধার সাঘাটায় ১৪ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন তুলে দিল যমুনা সমাজ উন্নয়ন সংস্থা সংসদ সদস্যের মন্তব্যে তোলপাড়: বোরকা-হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে সোচ্চার ডাকসু নেতা ৫০ বছরের খেদমত শেষে বিদায় নিলেন মুয়াজ্জিন রমজান আলী, সম্মাননায় সিক্ত ১০ বছরের ছোট্ট হাফেজ আব্দুর রহমানের হৃদস্পন্দন কি থেমে যাবে? আপনার একটি মানবিক হাতই পারে তাকে নতুন জীবন দিতে সাঘাটার ফলিয়া দিগর বাজারে দোকান ঘর ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা-ভেঙে হাসপাতালে কাতরাচ্ছে সেলিম মাহবুবঃ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি এ্যাড:হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার

দেবহাটা উপজেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫
  • 65 শেয়ার

খুলনা বিভাগীয় প্রধান মোঃ জামাল উদ্দিনঃ

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাতক্ষীরার দেবহাটা উপজেলা শাখার আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ সুধী সমাবেশে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম।

উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক এইচ এম ইমদাদুল হক’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা অঞ্চল পরিচালক এবং সাতক্ষীরা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সহ-সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম ও জেলা জামায়াতের সহ- সেক্রেটারব প্রভাষক ওমর ফারুক।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, আইবিডব্লিউএফ’র জেলা সভাপতি মহিউদ্দিন মাহমুদ, দেবহাটা (উত্তর) ছাত্রশিবিরের সভাপতি রোকনুজ্জামান রোকন, দেবহাটা (দক্ষিণ) সেক্রেটারী আবু সাঈদ, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী সোলায়মান হুসাইন, আব্দুল গফুর সরদার, ইসরায়েল আশেকে মাগফুর,

কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা আব্দুল ওয়াহেদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা শামসুল আরিফ, জিয়াউর রহমান জিয়া, মাওলানা আনোয়ারুল ইসলাম সখিপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মহিউদ্দিন ময়না, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল খালেক তরফদার, দেবহাটা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব বুলবুলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথি বলেন, ইসলামী আন্দোলনের যে সূচনা হয়েছে সেটা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করতে হবে। যে দেশের মানুষ ইসলামের জন্য জীবন দিতে পারে সেই জাতি কখনো পিছিয়ে থাকতে পারেনা।

তিনি বলেন, এই দেশে কুরআন বাস্তবায়ন হলে এই দেশের মানুষ কেউ দুঃখী থাকবেনা। এসময় তিনি বলেন, সাতক্ষীরা থেকে ভেটখালী পর্যন্ত প্রধান সড়কটি ৬ লেনে করার প্রাথমিক বাজেট হয়ে গেছে।

ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে তিনি এই বিষয়টি নিশ্চিত করেন। আব্দুল খালেক এসময় জামায়াতে ইসলামীর বিভিন্ন সাংগঠনিক দিক উল্লেখ করে বলেন, দেবহাটা তথা সাতক্ষীরার উন্নয়নে যতরকম কাজ করা যায় তিনি সর্বদা সেই প্রচেষ্টা চালাবেন বলে উল্লেখ করেন।।।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪