ঢাকা   ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদ সদস্যের মন্তব্যে তোলপাড়: বোরকা-হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে সোচ্চার ডাকসু নেতা ৫০ বছরের খেদমত শেষে বিদায় নিলেন মুয়াজ্জিন রমজান আলী, সম্মাননায় সিক্ত ১০ বছরের ছোট্ট হাফেজ আব্দুর রহমানের হৃদস্পন্দন কি থেমে যাবে? আপনার একটি মানবিক হাতই পারে তাকে নতুন জীবন দিতে সাঘাটার ফলিয়া দিগর বাজারে দোকান ঘর ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা-ভেঙে হাসপাতালে কাতরাচ্ছে সেলিম মাহবুবঃ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি এ্যাড:হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

দীর্ঘ ২৫ পর কাজিপুর উপজেলা বিএনপি আয়োজনে, ইকবাল হাসান মাহমুদ টুকুর জনসভা অনুষ্ঠিত, জনতার ঢল

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
  • 109 শেয়ার

মোঃ পলাশ শেখ, বিশেষ প্রতিনিধি:

 

 

সিরাজগঞ্জ জেলা কাজিপুর উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ এপ্রিল শুক্রবার বিকালে উপজেলার মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সেলিম রেজার সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক ও পৌর সাবেক মেয়র প্রভাষক আব্দুস সালাম ও কাজিপুর উপজেলার বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্থানীয় কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও আহবায়ক রাজশাহী বিভাগীয়,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহ-সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগীয় ও আহবায়ক সিরাজগঞ্জ জেলা প্রস্তুতি কমিটির আমিরুল ইসলাম আলিম, সিরাজগঞ্জ জেলা বিএনপি সভাপতি, বেগম রুমানা মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক, সাইদুর রহমান বাচ্চু,বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি প্রস্তুতি কমিটির সদস্য, রুমানা মোর্শেদ কনকচাঁপা, সিরাজগঞ্জ জেলা বিএনপি প্রস্তুতি কমিটির সদস্য, নাজমুল হাসান তালুকদার রানাপ্রমুখ। এই দিকে সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।

যদি কেউ গ্রুপিং করে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে, তাকে আমরা প্রতিহত করব। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফা বাস্তবায়নের জন্য সকলের নিকট আহবান জানান।এই দিকে সমাবেশ শুরু হওয়ার আগেই বিভিন্ন বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যানার ফেস্টুন নিয়ে উল্লাস আনন্দ নিয়ে বিশাল বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থল আসতে শুরু করে।সমাবেশ শুরু হওয়ার সমাবেশস্থল কানায় কানায় পুর্ণ হয়ে যায়। অনেক জায়গা না পেয়ে আসেপাশে রাস্তা দাড়িয়ে বক্তব্য শোনেন। এই সমাবেশে হাজার হাজার নেতাকর্মীরা অংশ নেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪