ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

দহগ্রাম আঙ্গোরপোতা সিমান্তে আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

okmedia56@gmail.com
  • প্রকাশিত : রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫
  • 141 শেয়ার

আব্দুস সামাদ রংপুর বিভাগীয় প্রতিনিধি।।

 

আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করার অভিযোগে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আটক হওয়া বিএসএফ সদস্য বেদ প্রকাশকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ওই সদস্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার-১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পে কর্মরত ছিলেন।

রোববার (২১ ডিসেম্বর) ভোরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন এলাকায় সীমান্ত অতিক্রম করে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাঁকে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, ভোর আনুমানিক ৫টার দিকে ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের টহল দলের সদস্য কনস্টেবল বেদ প্রকাশ শূন্যরেখা অতিক্রম করে ডাঙ্গাপাড়া এলাকায় প্রবেশ করেন।

এ সময় ৫১ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম আঙ্গোরপোতা ক্যাম্পের টহল দল তাঁকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

আটককৃত বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শটগান, দুটি গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। ঘটনার পর তাঁকে বিজিবির হেফাজতে রাখা হয় এবং তাৎক্ষণিকভাবে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়।

এরপর রোববার দুপুর ২টা ৩০ মিনিটে তিনবিঘা করিডোর এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের পক্ষে ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক বিজয় প্রকাশ সুকলা এবং বাংলাদেশের পক্ষে ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন অংশ নেন। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিভিন্ন স্তরের অন্তত ১০ জন করে সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, বিএসএফ সদস্যের বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে সীমান্ত এলাকায় কোনো বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করলে গুলি না চালিয়ে আটক করে বিজিবির কাছে হস্তান্তরের বিষয়ে উভয় পক্ষ একমত হয়।
এ বিষয়ে ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন বলেন, জিজ্ঞাসাবাদে আটক বিএসএফ সদস্য জানিয়েছেন—কুয়াশার কারণে গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে তিনি ভুলবশত বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন। শীত মৌসুমে চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে সীমান্তে টহল জোরদার করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। পরে জব্দ করা অস্ত্র ও সরঞ্জামসহ ওই বিএসএফ সদস্যকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪