ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সেতু নির্মাণকাজে ভোগান্তি, শুকনো নদীতে নৌকা নির্ভর যাতায়াত। জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ সারিয়াকান্দিতে মাদক বিরোধী অভিযান পরিচালনায় ব্যবসায়ী গ্রেফতার দুই বেকারত্ব: এক নীরব মহামারীর আখ্যান ও কাঠামোগত সংকট নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করল বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক

ঠাকুরগাঁওয়ে চার দফা দাবী আদায়ে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন ।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মে ২৪, ২০২৫
  • 87 শেয়ার

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

 

 

ঔষুধ ব্যবসায়িদের ৪ দফা দাবি আদায়ে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির পক্ষ থেকে মানববন্ধন পালন করা হয়। ২২ মে বৃহস্পতিবার শহরের চৌরাস্তা সমবায় মার্কেটের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়।

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আজিজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক, কার্যনির্বাহী সদস্য হায়দার আলী, সিনিয়র ঔষধ ব্যবসায়ী ও সদস্য কামরুল হাসান, আইয়ুব আলী প্রমুখ।

মানববন্ধনে সংগঠনের বিভিন্ন সদস্যগণ অংশ নেন। সঞ্চালনা করেন ইমরান আলী। বক্তারা ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত, প্রতিস্থাপন, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানী কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ এবং সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারন করার দাবি জানান।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪