ঢাকা   ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাইবান্ধার সাঘাটায় ১৪ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন তুলে দিল যমুনা সমাজ উন্নয়ন সংস্থা সংসদ সদস্যের মন্তব্যে তোলপাড়: বোরকা-হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে সোচ্চার ডাকসু নেতা ৫০ বছরের খেদমত শেষে বিদায় নিলেন মুয়াজ্জিন রমজান আলী, সম্মাননায় সিক্ত ১০ বছরের ছোট্ট হাফেজ আব্দুর রহমানের হৃদস্পন্দন কি থেমে যাবে? আপনার একটি মানবিক হাতই পারে তাকে নতুন জীবন দিতে সাঘাটার ফলিয়া দিগর বাজারে দোকান ঘর ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা-ভেঙে হাসপাতালে কাতরাচ্ছে সেলিম মাহবুবঃ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি এ্যাড:হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটই সমাধান : সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫
  • 139 শেয়ার

মীর জেসান হোসেন তৃপ্তি :

রাজধানীর মালিবাগে জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের উদ্যোগে “জুলাই সনদ বাস্তবায়নে গণভোটই সমাধান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি)-এর চেয়ারম্যান এম. নাজিম উদ্দিন আল আজাদ। তিনি তার বক্তব্যে বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারে গণভোটই একমাত্র সমাধান হতে পারে। নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে সনদের আইনী ভিত্তি নিশ্চিত করতে হবে।এ প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেন, গত ১৭ সেপ্টেম্বর জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. অধ্যাপক আলী রিয়াজও জুলাই সনদের আইনী ভিত্তির জন্য গণভোটের প্রয়োজনীয়তার কথা বলেছেন। সংবিধান বিশেষজ্ঞগণও সংবিধান আদেশের মাধ্যমে সনদ বাস্তবায়ন ও সংশোধনের প্রস্তাব দিয়েছেন। এম. নাজিম উদ্দিন আল আজাদ বলেন, ২০২৪ সালের ২৬ ডিসেম্বর বাংলাদেশ প্রতিদিন-এর প্রথম পাতায় “সরকারের আস্থা যাচাইয়ে গণভোট সময়ের দাবী” শীর্ষক সংবাদ প্রকাশিত হয়েছিল। তখন থেকেই গণভোটের দাবি তোলা হয়েছিল, আজকের আলোচনা সেই অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (বিএনডিপি)-এর চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন ন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়ন (এনডিইউ) জোটের আহ্বায়ক প্রফেসর ড. আসলাম আল-মেহেদী, বাংলাদেশ জনতা পার্টির চেয়ারম্যান এস. এম. মোস্তাফিজুর রহমান (মোস্তাক সরকার), জাতীয় সংস্কার জোটের চেয়ারম্যান মেজর (অব.) আমিন আফসারী, সিটিজেন পার্টির উপদেষ্টা অধ্যাপক ড. শামসুদ্দিন আহম্মেদ, বিজিএফ চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, বিএলডিপি’র মহাসচিব মনিরুজ্জামান স্বাধীন, মোহাম্মদ আব্দুল আহাদ নূর, প্রফেসর এ. আর. খান, মিজানুর রহমান মিজু প্রমুখ। বক্তারা এক অভিন্ন মতামত ব্যক্ত করেন যে, নির্বাচন পূর্বেই গণভোট আয়োজনের মাধ্যমে জুলাই সনদের আইনী ভিত্তি প্রতিষ্ঠা করা এবং সংবিধানের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা সময়ের দাবি।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪