ঢাকা   ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদ সদস্যের মন্তব্যে তোলপাড়: বোরকা-হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে সোচ্চার ডাকসু নেতা ৫০ বছরের খেদমত শেষে বিদায় নিলেন মুয়াজ্জিন রমজান আলী, সম্মাননায় সিক্ত ১০ বছরের ছোট্ট হাফেজ আব্দুর রহমানের হৃদস্পন্দন কি থেমে যাবে? আপনার একটি মানবিক হাতই পারে তাকে নতুন জীবন দিতে সাঘাটার ফলিয়া দিগর বাজারে দোকান ঘর ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা-ভেঙে হাসপাতালে কাতরাচ্ছে সেলিম মাহবুবঃ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি এ্যাড:হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে মুন্সীরহাট পরীক্ষা কেন্দ্রে বিএনপি ও ছাত্রদলের পানি ও রুটিন বিতরণ।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : রবিবার, এপ্রিল ১৩, ২০২৫
  • 88 শেয়ার

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার:

 

 কুমিল্লার চৌদ্দগ্রামে চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে মুন্সীরহাট ইউনিয়ন ও মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল নেতৃবৃন্দ। এ সময় তীব্র তাপদাহ লাঘবে দূর-দুরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি ও দলীয় প্রচারনা সম্বলিত পরীক্ষার রুটিন বিতরণ করা হয়। চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের মূল ফটকের সামনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক, ইউনিয়ন বিএনপি নেতা মো: মুজিবুর রহমান।

বিএনপি নেতা মো: মুজিবুর রহমান এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সংগ্রামী আহবায়ক, জননেতা মো: কামরুল হুদার নির্দেশে মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত চলমান এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি ও দলীয় প্রচারনা এবং পরীক্ষার রুটিন সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। মুন্সীরহাট ইউনিয়ন ও ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে পরীক্ষা চলাকালীন অন্যান্য দিনেও শিক্ষার্থীদের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক ও উপজেলা বিএনপি’র সদস্য মাওলানা মো: জিয়াউর রহমান, মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মো: ইউছুফ মজুমদার, যুগ্ম আহবায়ক মো: ফরিদ ভূঁইয়া, কাজী মো: রিপন মিয়া, ইউনিয়ন যুবদলের আহবায়ক মো: আব্দুল হালিম, সদস্য সচিব মো: জাফর আহমেদ, যুগ্ম আহবায়ক কাজী মো: শিপন মিয়া, মো: আব্দুল মোতালেব, মো: আব্দুল মান্নান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো: শফিকুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদল নেতা মো: ইব্রাহীম খলিল সবুজ, মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাজ্জাদুল ইসলাম নাঈম, সাধারণ সম্পাদক মো: হাসান, মুন্সীরহাট ইউনিয়ন ছাত্রদল নেতা মো: রবিউল হাসান সহ মুন্সীরহাট ইউনিয়ন ও প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪