ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কঠোর নজরদারি প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ সালাতু সালাম স্বয়ং আল্লাহতাআলার আমল, সালাতু সালাম অতুলনীয় ঈমানী আমল। – আল্লামা ইমাম হায়াত ঠাকুরগাঁওয়ে ১৫ বছরের কিশোরী সং’ঘবদ্ধ ধ’র্ষ’ণের শিকার,আ’টক ৩ রাজশাহীর তানোরে চা বিক্রেতার মেধাবী মেয়ের পাশে শরিফ উদ্দিন মুন্সী পরিবার রাজশাহী জেলা পুলিশের হিসাব শাখা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন: আর্থিক শৃঙ্খলা ও স্বচ্ছতার ওপর জোর ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত রাজস্থলীতে বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ, সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু গ্রেফতার চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে ‘বানোয়াট অশ্লীল ভিডিও’র গুজব ছড়ানোর তীব্র নিন্দা চলচ্চিত্র অঙ্গনে: পরিচালক রবিউল ইসলাম রাজের কঠোর প্রতিক্রিয়া

চবি থেকে স্নাতকে (সম্মান) সুমাইয়া বিনতে নূরের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, মে ৯, ২০২৫
  • 120 শেয়ার

মোঃ লুৎফুর রহমান রাকিব,স্টাফ রিপোর্টার।

 

কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের কৃতিশিক্ষার্থী মোসা: সুমাইয়া বিনতে নূর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রো-বায়োলজি বিভাগ থেকে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।

২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রো-বায়োলজি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ফাইনাল পরীক্ষায় সিজিপিএ ৩.৯৫ (আউট অব ৪.০০) পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছে। তার এ কৃতিত্বপূর্ণ ফলাফলে পরিবার সহ আত্মীয়-স্বজন ও এলাকাবাসী বেশ আনন্দিত ও গর্বিত। সে উপজেলার কনকাপৈত ইউনিয়নের মরকটা গ্রামের কৃতিসন্তান, তারাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম মজুমদার ও মরকটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসা: রোকেয়া আক্তার দম্পতির বড় মেয়ে।

সেরা ফলাফলের জন্য মহান আল্লাহ তা’য়ালার নিকট অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে সুমাইয়া বিনতে নূর বলেন, আমার এ ফলাফলের জন্য আমি আমার পিতা-মাতা ও চবি’র মাইক্রো-বায়োলজি ডিপার্টমেন্টের শিক্ষকদের নিকট আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এতে তাদের অবদান অনস্বীকার্য। পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে কৃতিত্বপূর্ণ এ ফলাফল অর্জনে আমি অত্যন্ত খুশি। আমি সকলের কাছে দোয়া চাই, যাতে কর্মজীবনেও দেশের একজন সুযোগ্য কর্ণধার হিসেবে দেশ মাতৃকার কল্যাণে অগ্রণী ভূমিকা রাখতে পারি।

উল্লেখ্য, সুমাইয়া বিনতে নূর ইতিপূর্বে তার একাডেমিক ক্যারিয়ারের বিভিন্ন স্তরে ভালো ফলাফলের মাধ্যমে কৃতিত্ব অর্জনের পাশাপাশি মা-বাবার মুখ উজ্জ্বল করেছেন। সুমাইয়া তার শিক্ষা জীবনের শুরুর দিকে তারাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণিতে ও মাধ্যমিকে করপাটি হাজী মনির উদ্দীন আদর্শ বালিকা বিদ্যালয় থেকে ৮ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে।

এছাড়াও একই বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসিতে জিপিএ ফাইভ ও কনকাপৈত আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে একমাত্র গোল্ডেন জিপিএ ফাইভ পেয়ে কৃতিত্বের অনন্য স্বাক্ষর রাখতে সক্ষম হয়। তার এমন গৌরবোজ্জ্বল ফলাফলে পরিবার সহ এলাকাবাসী গর্বিত।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪