ঢাকা   ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদ সদস্যের মন্তব্যে তোলপাড়: বোরকা-হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে সোচ্চার ডাকসু নেতা ৫০ বছরের খেদমত শেষে বিদায় নিলেন মুয়াজ্জিন রমজান আলী, সম্মাননায় সিক্ত ১০ বছরের ছোট্ট হাফেজ আব্দুর রহমানের হৃদস্পন্দন কি থেমে যাবে? আপনার একটি মানবিক হাতই পারে তাকে নতুন জীবন দিতে সাঘাটার ফলিয়া দিগর বাজারে দোকান ঘর ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা-ভেঙে হাসপাতালে কাতরাচ্ছে সেলিম মাহবুবঃ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি এ্যাড:হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে বিএনপির নেতাদের সাথে ছাত্রদলের ঈদ পুনর্মিলনী

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
  • 78 শেয়ার

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপির নেতাদের সাথে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ব্যাতিক্রমী এই ঈদ পুনর্মিলনীর শুরুতে বিএনপির নেতারা ছাত্রনেতাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানের শুরুতে প্রায়ত ছাত্রদলের নেতাকর্মীদের আত্নার প্রতি শ্রদ্ধা জানিয়ে কোরআন তেলাওয়াত করা হয়। পরে নেতাকর্মীরা ছাত্রদলের সোনালী অতীত ইতিহাস, বর্তমান পরিস্থিতি ও করনীয় তুলে ধরেন।

বুধবার (০২ এপ্রিল) বিকেল রহনপুর হাজী রিয়াজ উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম ফেরদৌস ইসলাম খোকন, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, গোমস্তাপুর উপজেলা বিএনপির( ভারপ্রাপ্ত) আহবায়ক মোয়াজ্জেম হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু ও রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, রহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান সোহরাব, রহনপুর পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম, রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব ইসমাইল হোসেন, যুবনেতা সাজ্জাদ, ছাত্রদল নেতা নাজমুল হক নাজিম, মুহাইমিনুল ইসলাম রাকিব, হাসান, মুরসালিন প্রমূখসহ গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌরসভা শাখা বিএনপি যুবদল ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪