ঢাকা   ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাইবান্ধার সাঘাটায় ১৪ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন তুলে দিল যমুনা সমাজ উন্নয়ন সংস্থা সংসদ সদস্যের মন্তব্যে তোলপাড়: বোরকা-হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে সোচ্চার ডাকসু নেতা ৫০ বছরের খেদমত শেষে বিদায় নিলেন মুয়াজ্জিন রমজান আলী, সম্মাননায় সিক্ত ১০ বছরের ছোট্ট হাফেজ আব্দুর রহমানের হৃদস্পন্দন কি থেমে যাবে? আপনার একটি মানবিক হাতই পারে তাকে নতুন জীবন দিতে সাঘাটার ফলিয়া দিগর বাজারে দোকান ঘর ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা-ভেঙে হাসপাতালে কাতরাচ্ছে সেলিম মাহবুবঃ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি এ্যাড:হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার

গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলায় ন্যাশনাল প্রেস সোসাইটির নতুন সদস্য নিযুক্ত ।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : সোমবার, আগস্ট ১১, ২০২৫
  • 153 শেয়ার

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)–এর গোপালগঞ্জ জেলা কমিটি, টুঙ্গিপাড়া উপজেলা কমিটি এবং নাজিরপুর উপজেলা কমিটিতে নতুন সদস্যদের দায়িত্ব প্রদান করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা কমিটিতে মোঃ নিয়ামত শেখকে সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ ইসমাইলকে অর্থ বিষয়ক সম্পাদক এবং মোঃ লিয়ন মোল্লাকে কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এছাড়া, টুঙ্গিপাড়া উপজেলা কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে আমিনুর ইসলামকে নিয়োগ দেওয়া হয় ন্যাশনাল প্রেস সোসাইটির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে।

সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মাহবুবুল ইসলামের নির্দেশনায়, গোপালগঞ্জ জেলা ও পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার নবনিযুক্তদের সংস্থার পরিচয়পত্র পরিয়ে দেন এবং সাংগঠনিক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক মাফুজ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হৃদয় আহম্মেদ, নাজিরপুর উপজেলা সাধারণ সম্পাদক এস এম লিংকনসহ সংস্থার অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকরা।

সকলকে পরিচয়পত্র প্রদানের পর সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক টুঙ্গিপাড়া উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিনুর শেখকে দায়িত্ব প্রদান করা হয়। অনুভূতি প্রকাশে আমিনুর শেখসহ নবনিযুক্ত গণমাধ্যম ও মানবাধিকার কর্মীরা সংস্থার সম্মানিত চেয়ারম্যান এবং সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা অর্পিত দায়িত্ব যথাযথ মর্যাদায়, সততা ও আইনানুগভাবে এবং সাংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী পালন করার শপথ গ্রহণ করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪