ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সান্তাহারে নিখোঁজের ৭ ঘণ্টা পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার: কানের দুলের লোভে হত্যা, গ্রেফতার প্রতিবেশী দম্পতি গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল: অ্যাম্বুলেন্স নেই, পরিচ্ছন্নতাকর্মী শূন্য—ধুঁকছে চিকিৎসাসেবা রংপুরে ধর্ষণ মামলার আসামি নোয়াখালী থেকে গ্রেফতার তানোরে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তায় মুখরিত ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী’ 🎯সিরিয়াল কিলার’গোলাম মোর্শেদ গ্রেপ্তার:গাজীপুরে মিলল হদিস,স্বীকার করল রোমহর্ষক অপরাধের দায়! বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিষয়ক প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেফতার অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে গুরুদাসপুরে আলোচনা সভা ও ভিডিও শো অনুষ্ঠিত: চীন সারা পৃথিবীতে শক্তিশালী দেশে পরিণত হয়েছে – ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল এসপির ছবি ও নাম ব্যবহার করে প্রতারণা: ধরা পড়লো ‘ডিজিটাল প্রতারক’ অন্তর!

গোপালগঞ্জ জেলার সন্তান শিহ্মা উপদেষ্টা হলেন সি আর আবরার।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫
  • 182 শেয়ার

বিশ্বজিৎ চন্দ্র সরকার – বিশেষ প্রতিনিধি গোপালগঞ্জ:

শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার।

শপথ নিয়েই (বুধবার ৫ মার্চ) বেলা ১২টার দিকে সচিবালয়ে নিজ দপ্তরে আসেন তিনি। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এরপর গণমাধ্যমের সঙ্গে সাম্প্রতিক নানা ইস্যুতে মতবিনিময়ও করেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

এর আগে, বেলা ১১টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক সি আর আবরার। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

কর্মজীবন
আবরার ১৯৭৯ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। আন্তর্জাতিক সম্পর্কের খ্যাতিমান এই অধ্যাপক শরণার্থী ও অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) প্রতিষ্ঠাতা সমন্বয়ক।
পুরো নাম চৌধুরী রফিকুল আবরার, যিনি সি আর আবরার নামেও পরিচিত, শরণার্থী ও শ্রম অভিবাসন বিশেষজ্ঞ অধ্যাপক সি আর আবরারের জন্ম ১৯৫২ সালের ১৭ আগস্ট তৎকালীন ফরিদপুর জেলায়, বর্তমান গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়ন এর চৌধুরী বাড়ি, তার পিতা আবদুস সাত্তার চৌধুরী ও মা সোফিয়া সুলতানা।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪