ঢাকা   ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাইবান্ধার সাঘাটায় ১৪ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন তুলে দিল যমুনা সমাজ উন্নয়ন সংস্থা সংসদ সদস্যের মন্তব্যে তোলপাড়: বোরকা-হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে সোচ্চার ডাকসু নেতা ৫০ বছরের খেদমত শেষে বিদায় নিলেন মুয়াজ্জিন রমজান আলী, সম্মাননায় সিক্ত ১০ বছরের ছোট্ট হাফেজ আব্দুর রহমানের হৃদস্পন্দন কি থেমে যাবে? আপনার একটি মানবিক হাতই পারে তাকে নতুন জীবন দিতে সাঘাটার ফলিয়া দিগর বাজারে দোকান ঘর ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা-ভেঙে হাসপাতালে কাতরাচ্ছে সেলিম মাহবুবঃ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি এ্যাড:হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার

খাগড়াছড়িতে হেফাজতে ইসলামের জেলা কাউন্সিল অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা ঘিরে বিতর্ক ।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫
  • 97 শেয়ার

আরিফুল ইসলাম মহিন, স্টাফ রিপোর্টার:

 

 

দেশের সর্ববৃহৎ ধর্মীয় ও অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের খাগড়াছড়ি জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল ৪টায় শহরের মহাজনপাড়া এলাকার এফএনএফ কমিউনিটি সেন্টারে এ কাউন্সিল হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরীস নদভী এবং প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতী বশিরুল্লাহ। সভাপতিত্ব করেন কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ক্বারী ওসমান গনী।

কাউন্সিলে মাওলানা ক্বারী ওসমান গনীকে সভাপতি, শামীম হোসাইন ফারুকীকে সাধারণ সম্পাদক এবং জামাল হাসানকে সাংগঠনিক সম্পাদক করে মোট ১৫১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। তবে কমিটি ঘোষণার পরপরই বিতর্কের সৃষ্টি হয়। কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন ও কিছু নেতাকর্মী সংবাদ সম্মেলন করে নবগঠিত কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। তারা অভিযোগ করেন, কাউন্সিল নির্বাচনের মাধ্যমে হওয়ার কথা থাকলেও সিলেকশন পদ্ধতিতে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে এবং ঘোষিত কমিটির অধিকাংশ সদস্য খাগড়াছড়ি সদর এলাকার নন।

সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, পাহাড়ে ভূমি সংক্রান্ত নানা সমস্যার সমাধান এ ধরনের কমিটির পক্ষে সম্ভব নয়। “নির্বাচনের মাধ্যমে আমরা যদি হেরে যেতাম, তাও মেনে নিতাম, কিন্তু এই পদ্ধতিতে গঠিত কমিটি আমরা মেনে নিতে পারি না”—যোগ করেন তারা।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪