ঢাকা   ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদ সদস্যের মন্তব্যে তোলপাড়: বোরকা-হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে সোচ্চার ডাকসু নেতা ৫০ বছরের খেদমত শেষে বিদায় নিলেন মুয়াজ্জিন রমজান আলী, সম্মাননায় সিক্ত ১০ বছরের ছোট্ট হাফেজ আব্দুর রহমানের হৃদস্পন্দন কি থেমে যাবে? আপনার একটি মানবিক হাতই পারে তাকে নতুন জীবন দিতে সাঘাটার ফলিয়া দিগর বাজারে দোকান ঘর ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা-ভেঙে হাসপাতালে কাতরাচ্ছে সেলিম মাহবুবঃ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি এ্যাড:হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

কালিয়া বি এন বি নেতাদের বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, মে ২০, ২০২৫
  • 102 শেয়ার

মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:

 

নড়াইলের নড়াগাতির যোগানিয়া নামক স্থানে গতকাল দুপুর ১ টার দিকে প্রবাসী বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাটের গাড়ি বহরে হামলা ঘটনায়,নড়াইল জেলা বি এন পির সভাপতি জননেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম জড়িত থাকার অভিযোগ করে বিএনপির একাংশ সংবাদ সম্মেলন করে ১৮/০৫/২০২৫ ইং (রবিবার) সন্ধ্যা ৬ টা কালিয়া। এর প্রতিবাদে নড়াগাতী থানা বিএনপি পাল্টা সংবাদ সম্মেলন করেছে।

১৯ মে দুপুরে বড়দিয়া বিএনপি অফিসে এই সংবাদ সম্মেললন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নড়াগাতী বিএনপির সাধারণ সম্পাদক মো: শেখ বুলবুল কবীর। এ সময় তিনি বলেন,এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহের অপচেষ্টার অংশ হিসাবে গাড়ি বহরে থাকা আওয়ামী-লীগের লোকজন এই ঘটনা ঘটিয়েছে।কালিয়া পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ সেলিম রেজা ইউসুফ সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নামে মিথ্যা বানোয়াট অপবাদ দিয়ে মান সম্মান ক্ষুন্ন করার জন্য চেষ্টা করছে। জেলা বিএনপির সভাপতির নির্দেশে নড়াগাতি থানা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে কথাটি সত্য নয়,মিথ্যা বানোয়াট।

উক্ত ঘটনায় নড়াগাতি থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা কেউই ঘটনা স্থলে উপস্থিত ছিলেনা,বা ঘটনা সম্পর্কে তারা কিছুই জানেনা। আহত মুন্সি আসাবুর রহমান আরাফাত প্রথমে কাউকে চিনেন নাই মর্মে সাক্ষাতকার দেয়। পরে কে বা কাহারো দ্বারা প্ররোচিত হয়ে জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম ও জেলা বিএনপির নেতা বিশ্বাস আসজাদুর রহমান মিঠু উপস্থিত থেকে এই ঘটনা ঘটিয়েছে মর্মে যে স্বাক্ষাতকার দেয় তাহা মিথ্যা বানোয়াট। জেলা বিএনপির সভাপতি জননেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম দেশের বাইরে অবস্থান করছেন। বিশ্বাস আসজাদুর রহমান মিঠু শারীরিকভাবে অসুস্থ থাকায় ঢাকাতে অবস্থান করছেন।

নড়াগাতি থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান খুলনাতে ছিলেন। আমি নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক দি পাটনা একাডেমীর সহকারী স্কুলের প্রধান শিক্ষক সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিদ্যালয়ে কর্মরত ছিলাম। বিএনপি নেতা হোসেন জুনু,সোহেল খান ও তরিকুল মোল্যার নামে ঘটনায় উপস্থিত থাকা মর্মে যে সাক্ষাৎকার দিয়েছে তা সত্য নয়,মিথ্যা বানোয়াট। আমরা শুনেছি বিএনপির এক সিনিয়র নেতা আব্দুল লতিফ সম্রাটের গাড়ি বহরে হামলা করেছে। আমরা আব্দুল লতিফ সম্রাট কে কোনদিন দেখিনি এবং চিনিওনা। গাড়ি বহরে থাকা আওয়ামী নেতা কর্মীরা কোনো উদ্দেশ্য প্রনোদিত হয়ে পরিকল্পিতভাবে উক্ত ঘটনায় আগুন জ্বালিয়েছে বেন্দারচরের শাহিদের ছেলে ওয়ালিদ। তার প্রমাণ স্বরুপ ভিডিও ফুটেজ আছে।

নড়াগাতি থানা বিএনপির সভাপতি সম্পাদকসহ সকল নেতা কর্মী তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিতি ছিলেন,খান মতিয়ার রহমান,সভাপতি নড়াগাতী থানা বিএনপি,বি এম নওশের আলীসহ নড়াগাতী থানা বিএনপি, খান আবুল হোসেন, সভাপতি জয়নগর ইউনিয়ন বিএনপি, মোঃ কাবুল বিশ্বাস,সভাপতি- পহরডাঙ্গা ইউনিয়ন, মোঃ আঃ কাইউম খান সভাপতি কলাবাড়িয়া ইউনিয়ন, মো: লিয়াকত হোসেন, সাধারন সম্পাদক, জিয়াউর রহমান-মোল্লা, জাফর আলী, পিকুল খান, মুস্তাক আহমদ স্বপন চৌধুরী, সাকায়ত হোসেন ঝুনু, মোল্লা তরিকুল ইসলাম, সোহেল খান, মমিন খান, তহিদ চৌধুরী প্রমুখ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪