ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সেতু নির্মাণকাজে ভোগান্তি, শুকনো নদীতে নৌকা নির্ভর যাতায়াত। জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ সারিয়াকান্দিতে মাদক বিরোধী অভিযান পরিচালনায় ব্যবসায়ী গ্রেফতার দুই বেকারত্ব: এক নীরব মহামারীর আখ্যান ও কাঠামোগত সংকট নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করল বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান, আহত না থাকায় যাবেন না পঙ্গু হাসপাতালে

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫
  • 66 শেয়ার

শাহরিয়ার ইসলাম, স্টাফ রিপোর্টার (ঢাকা):

 

 

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টা ১৪ মিনিটে তার গাড়িবহরটি বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করে। এরপর বেলা ১১টা ২৪ মিনিটে তারেক রহমান ওসমান হাদীর কবর জিয়ারত করতে সমাধিস্থলে প্রবেশ করেন। এসময় চারুকলা অনুষদের সামনের সড়কের দুপাশে অবস্থান নিয়ে তারেক রহমানকে স্বাগত জানিয়ে স্লোগান দিতে থাকেন কেন্দ্রীয় ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।

পরবর্তীতে বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানের গাড়িবহর সমাধিস্থল ত্যাগ করে। গাড়িতে প্রবেশের আগে দু’হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের অভ্যর্থনার জবাব দেন তারেক। এসময় গাড়িবহরের ওপর নেতাকর্মীদের চাপ সামলাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেগ পেতে হয়।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন আহতদের দেখতে পুঙ্গ হাসপাতাল পরিদর্শন করার কথা ছিল তারেক রহমানের। তবে বিএনপি মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানের আহত না থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উক্ত কর্মসূচি বাতিল করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪