ঢাকা   ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাইবান্ধার সাঘাটায় ১৪ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন তুলে দিল যমুনা সমাজ উন্নয়ন সংস্থা সংসদ সদস্যের মন্তব্যে তোলপাড়: বোরকা-হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে সোচ্চার ডাকসু নেতা ৫০ বছরের খেদমত শেষে বিদায় নিলেন মুয়াজ্জিন রমজান আলী, সম্মাননায় সিক্ত ১০ বছরের ছোট্ট হাফেজ আব্দুর রহমানের হৃদস্পন্দন কি থেমে যাবে? আপনার একটি মানবিক হাতই পারে তাকে নতুন জীবন দিতে সাঘাটার ফলিয়া দিগর বাজারে দোকান ঘর ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা-ভেঙে হাসপাতালে কাতরাচ্ছে সেলিম মাহবুবঃ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি এ্যাড:হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার

‘ঐক্যবদ্ধ বিএনপি গড়তে হবে’—খাগড়াছড়িতে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে নেতাদের আহ্বান ।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
  • 132 শেয়ার

আরিফুল ইসলাম মহিন, স্টাফ রিপোর্টার:

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপি শাপলা চত্বর সংলগ্ন মুক্তমঞ্চে সমাবেশের আয়োজন করে। এর আগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি র‍্যালি বের করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন ও অনিমেষ চাকমা রিংকু প্রমুখ ।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করে সম্প্রীতির ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা ভিন্ন পথে হাঁটছেন তাদের এখনো সময় আছে একত্রে সম্প্রীতির বিএনপি গড়ে তোলার। তারা দলকে সুসংগঠিত করে জনগণের ভোটে বিজয়ী করার আহ্বান জানান।

দিনব্যাপী এ কর্মসূচিতে জেলা ও উপজেলা বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দিলে পুরো শহর স্লোগানে মুখর হয়ে ওঠে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪