ঢাকা   ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদ সদস্যের মন্তব্যে তোলপাড়: বোরকা-হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে সোচ্চার ডাকসু নেতা ৫০ বছরের খেদমত শেষে বিদায় নিলেন মুয়াজ্জিন রমজান আলী, সম্মাননায় সিক্ত ১০ বছরের ছোট্ট হাফেজ আব্দুর রহমানের হৃদস্পন্দন কি থেমে যাবে? আপনার একটি মানবিক হাতই পারে তাকে নতুন জীবন দিতে সাঘাটার ফলিয়া দিগর বাজারে দোকান ঘর ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা-ভেঙে হাসপাতালে কাতরাচ্ছে সেলিম মাহবুবঃ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি এ্যাড:হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজৈর উপজেলা শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : সোমবার, মার্চ ১৭, ২০২৫
  • 113 শেয়ার

মাহমুদুল হাসান , স্টাফ রিপোর্টার:

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজৈর উপজেলা শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

আজ সোমবার (১৭ মার্চ) বিকালে হাফেজ মাওলানা মোহাম্মদ আবু ছালেহ ছালেনুরের সভাপতিত্বে রাজৈর পৌরসভা ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজৈর উপজেলা শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অতঃপর মোনাজাত ও মাগরিব নামাজের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হযরত মাওলানা লোকমান হোসেন জাফরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এ দেশ ওলি আউলিয়ার দেশ। তাই পবিত্র কুরআনের নীতিতেই এদেশ চলা উচিৎ।

তিনি আরও বলেন দেশের সকল ইসলামি দল গুলো এক মঞ্চে চলে আসতে শুরু করেছে এবং এদেশের তৌহিদী জনতা দ্রুতই ইসলামি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলার সভাপতি অধ্যাপক মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাদারীপুর জেলার সহ-সভাপতি আলহাজ্ব নুরুল আমিন খান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাদারীপুর জেলার সেক্রেটারি মুফতি আল আমিন বিএ ওহাব।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজৈর উপজেলা শাখার সভাপতি মোঃ ওহাব মিয়া,

বাংলাদেশ জামাত ইসলামের পৌর আমির শেখ মোশারফ হোসেন, হেফাজত ইসলামের বিভিন্ন নেতাকর্মী, রাজৈর উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির উপদেষ্টা মোঃ সুমন ফকির এছাড়া গণ্যমান্য রোজাদার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪