ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন সক্রিয় হাতিয়ে নিয়েছে অঢেল অর্থ:ভূমিমন্ত্রী মিনু শেরপুরে দিনব্যাপী “বিশ্ব রক্তদাতা দিবস” পালিত ডিজি বদলি ও বোরি’র অস্থিরতা: প্রতিষ্ঠানের স্বার্থে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কঠোর নজরদারি প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ সালাতু সালাম স্বয়ং আল্লাহতাআলার আমল, সালাতু সালাম অতুলনীয় ঈমানী আমল। – আল্লামা ইমাম হায়াত ঠাকুরগাঁওয়ে ১৫ বছরের কিশোরী সং’ঘবদ্ধ ধ’র্ষ’ণের শিকার,আ’টক ৩ রাজশাহীর তানোরে চা বিক্রেতার মেধাবী মেয়ের পাশে শরিফ উদ্দিন মুন্সী পরিবার রাজশাহী জেলা পুলিশের হিসাব শাখা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন: আর্থিক শৃঙ্খলা ও স্বচ্ছতার ওপর জোর ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়ালো বাংলাদেশ খেলাফত মজলিস 

okmedia56@gmail.com
  • প্রকাশিত : রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
  • 91 শেয়ার

সাইফুজ্জামান, স্টাফ রিপোর্টার: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আগুনে ঘর বাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত দরিদ্র  শহীদ মাতুব্বরের পরিবারের পাশে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন  বাংলাদেশ খেলাফত মজলিসের  সভাপতি মাওলানা মামুনুল হকের আশীর্বাদ পুষ্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসন  প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা। শনিবার ভাংগা উপজেলার আলগী ইউনিয়নের তালকান্দা গ্রামের মৃত জাবেদ আলী মাতুব্বরের ছেলে শহীদ মাতুব্বরের হাতে তিনি সাহায্য অর্থ তুলে দেন।

গত শুক্রবার আগুনে পুড়ে শহীদ মাতুব্বরের  বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভুত হয়ে পরিবারটি নিঃস্ব  হয় পরে। মাওলানা মিজানুর রহমান খবর পাওয়া মাত্র  শহীদ মাতুব্বরের বাড়িতে ছুটে যায়, এবং স্থানীয় খেলাফত মজলিসের  নেতা কর্মীদের সাথে নিয়ে নগদ ৫০ হাজার টাকা  তুলে দেন মাওলানা মিজানুর রহমান। শহীদ মাতুব্বর বলেন – মাওলানা মিজানুর রহমানকে অসংখ্য ধন্যবাদ , তিনি  আমার এই বিপদের সময় পাশে দাঁড়িয়ে আমাকে সহযোগিতা করেছেন।

এসময়  বাংলাদেশ খিলাফত মজলিস ভাঙ্গার সভাপতি মাওঃ হাফিজুর রহমান,হাফেজ ওয়ালিউল্লাহ্ রহমানিয়া মাদ্রাসা। হাফেজ মোশাররফ হোসেন বালিয়াচারা মাদরাসা। হাফেজ লিয়াকত হুসাইন পিরেরচর তালকান্দা ও মাওলানা জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪