আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়ালো বাংলাদেশ খেলাফত মজলিস
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: ফেব্রুয়ারি ১৬, ২০২৫
সাইফুজ্জামান, স্টাফ রিপোর্টার: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আগুনে ঘর বাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত দরিদ্র শহীদ মাতুব্বরের পরিবারের পাশে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হকের আশীর্বাদ পুষ্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসন প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা। শনিবার ভাংগা উপজেলার আলগী ইউনিয়নের তালকান্দা গ্রামের মৃত জাবেদ আলী মাতুব্বরের ছেলে শহীদ মাতুব্বরের হাতে তিনি সাহায্য অর্থ তুলে দেন।
গত শুক্রবার আগুনে পুড়ে শহীদ মাতুব্বরের বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভুত হয়ে পরিবারটি নিঃস্ব হয় পরে। মাওলানা মিজানুর রহমান খবর পাওয়া মাত্র শহীদ মাতুব্বরের বাড়িতে ছুটে যায়, এবং স্থানীয় খেলাফত মজলিসের নেতা কর্মীদের সাথে নিয়ে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন মাওলানা মিজানুর রহমান। শহীদ মাতুব্বর বলেন - মাওলানা মিজানুর রহমানকে অসংখ্য ধন্যবাদ , তিনি আমার এই বিপদের সময় পাশে দাঁড়িয়ে আমাকে সহযোগিতা করেছেন।
এসময় বাংলাদেশ খিলাফত মজলিস ভাঙ্গার সভাপতি মাওঃ হাফিজুর রহমান,হাফেজ ওয়ালিউল্লাহ্ রহমানিয়া মাদ্রাসা। হাফেজ মোশাররফ হোসেন বালিয়াচারা মাদরাসা। হাফেজ লিয়াকত হুসাইন পিরেরচর তালকান্দা ও মাওলানা জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

