ঢাকা   ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছরের খেদমত শেষে বিদায় নিলেন মুয়াজ্জিন রমজান আলী, সম্মাননায় সিক্ত ১০ বছরের ছোট্ট হাফেজ আব্দুর রহমানের হৃদস্পন্দন কি থেমে যাবে? আপনার একটি মানবিক হাতই পারে তাকে নতুন জীবন দিতে সাঘাটার ফলিয়া দিগর বাজারে দোকান ঘর ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা-ভেঙে হাসপাতালে কাতরাচ্ছে সেলিম মাহবুবঃ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি এ্যাড:হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত টিন কেটে ঘরে প্রবেশ, তারপর ধর্ষণ! নোয়াখালীতে চাঞ্চল্যকর অভিযোগ

সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কঠোর নজরদারি

okmedia56@gmail.com
  • প্রকাশিত : রবিবার, জুন ১৪, ২০২৬
  • 7 শেয়ার

মোঃ রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ প্রতিনিধিঃ-

 

​হাওরবেষ্টিত সুনামগঞ্জ জেলার ৯০ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সম্ভাব্য ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার ১২টি উপজেলার মধ্যে ৬টি উপজেলার দুর্গম ও পাহাড়ি এলাকা জুড়ে ৮৯ কিলোমিটার স্থলসীমা ও ১ কিলোমিটার জলসীমা রয়েছে, যেখানে অনুপ্রবেশ ঠেকাতে এই সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় সীমান্ত দিয়ে অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশের চেষ্টা রুখতে গত ৫ জুন (শনিবার) রাত থেকে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবি সদস্যরা মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি ও ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের পাশাপাশি আনসার বাহিনীর সদস্য ও স্থানীয় এলাকাবাসীদের সম্পৃক্ত করে ত্রি-স্তরীয় নজরদারি ও টহল কার্যক্রম দিনরাত অব্যাহত রাখা হয়েছে। বিশেষ করে রাতের আঁধারে নারী ও শিশুদের পুশইন করার যেকোনো অপচেষ্টা রুখতে সীমান্তজুড়ে বিপুলসংখ্যক বিজিবি সদস্য মোতায়েনসহ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। বিজিবির এই কঠোর অবস্থানের ফলে গত ১০ জুন (বুধবার) সকাল পর্যন্ত সুনামগঞ্জের ৬টি উপজেলার সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক কোনো নারী বা শিশুকে পুশইন করার ঘটনা ঘটেনি। স্থানীয় সীমান্ত বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, বিজিবির কঠোর নজরদারির কারণে তারা আশ্বস্ত বোধ করছেন। এ বিষয়ে ২৮ বর্ডার গার্ড (বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির জানান, জেলার ভৌগোলিক অবস্থান অত্যন্ত দুর্গম হওয়া সত্ত্বেও বিএসএফ-এর পুশইন ঠেকাতে সীমান্তজুড়ে সৈন্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি আনসার বাহিনীর সদস্য ও স্থানীয় জনগণের সর্বাত্মক সহযোগিতা নেওয়া হচ্ছে। তিনি আরও নিশ্চিত করেন যে, কঠোর নজরদারির কারণে এখন পর্যন্ত জেলার ৯০ কিলোমিটার সীমান্তের কোথাও কোনো ধরনের অনুপ্রবেশের সুযোগ তৈরি হয়নি এবং সীমান্ত সুরক্ষায় বিজিবি সবসময় সর্বোচ্চ তৎপর রয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪