ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তারের খবরে চিত্র নায়িকা পরীমনি আনন্দিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক অফিস পরিদর্শন করলেন ভিসি অধ্যাপক তাহ্‌মিনা আখতার। মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন সক্রিয় হাতিয়ে নিয়েছে অঢেল অর্থ:ভূমিমন্ত্রী মিনু শেরপুরে দিনব্যাপী “বিশ্ব রক্তদাতা দিবস” পালিত ডিজি বদলি ও বোরি’র অস্থিরতা: প্রতিষ্ঠানের স্বার্থে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কঠোর নজরদারি প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ সালাতু সালাম স্বয়ং আল্লাহতাআলার আমল, সালাতু সালাম অতুলনীয় ঈমানী আমল। – আল্লামা ইমাম হায়াত ঠাকুরগাঁওয়ে ১৫ বছরের কিশোরী সং’ঘবদ্ধ ধ’র্ষ’ণের শিকার,আ’টক ৩

সান্তাহারে নিখোঁজের ৭ ঘণ্টা পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার: কানের দুলের লোভে হত্যা, গ্রেফতার প্রতিবেশী দম্পতি

okmedia56@gmail.com
  • প্রকাশিত : রবিবার, জুন ১৪, ২০২৬
  • 23 শেয়ার

রাজশাহী প্রতিনিধি | মোঃ সুমন চৌধুরী

 

​রাজশাহীর সান্তাহার পৌরশহরের সাহেবপাড়ায় ৬ বছর বয়সী শিশু রাকা মনিকে নৃশংসভাবে হত্যার ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, যেখানে মাত্র ১৮ হাজার টাকা মূল্যের সোনার কানের দুলের লোভে প্রতিবেশী আমজাদ দম্পতি শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বিকেলে খেলার সময় নিখোঁজ হওয়ার পর ৭ ঘণ্টা অনুসন্ধানের শেষে রাত ১১টার দিকে জনবসতির অদূরে বস্তাবন্দী অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ এবং ঘটনায় জড়িত সন্দেহে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। এই পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে মানবিক সেবামূলক প্রতিষ্ঠান ‘ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন’; সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আল-আমিন মোল্যা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম. মাসুদ রানা সুমন এক বিবৃতিতে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ কঠিন শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন। স্থানীয় সচেতন মহল বলছেন, মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের কারণেই এমন নৃশংসতা ঘটছে, যা রোধে পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সম্মিলিত সচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইন প্রয়োগ এখন সময়ের দাবি, যাতে ভবিষ্যতে আর কোনো নিষ্পাপ শিশুকে এমন নির্মম পরিণতির শিকার হতে না হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪