ঢাকা   ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাঘাটার ফলিয়া দিগর বাজারে দোকান ঘর ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা-ভেঙে হাসপাতালে কাতরাচ্ছে সেলিম মাহবুবঃ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি এ্যাড:হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত টিন কেটে ঘরে প্রবেশ, তারপর ধর্ষণ! নোয়াখালীতে চাঞ্চল্যকর অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তারের খবরে চিত্র নায়িকা পরীমনি আনন্দিত

সাতক্ষীরার দেবহাটায় জিয়া পরিষদের কমিটিতে সভাপতি ইয়াছিন, সম্পাদক আমিন

okmedia56@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫
  • 85 শেয়ার

রিয়াজুল ইসলাম, সাতক্ষীরা:

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ঐতিহ্যবাহী পেশাজীবি সংগঠন জিয়া পরিষদের সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা কমিটি ঘোষনা করা হয়েছে। ৪১ সদস্য বিশিষ্ট নতুন ঘোষিত উক্ত পূর্নাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সাধারন সম্পাদক হিসেবে বিশিষ্ট আইনজীবী এডঃ শেখ আমিনুর রহমান আমিন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে বিশিষ্ট সাংবাদিক রেজাউল করিম বাপ্পাকে মনোনীত করা হয়েছে।

সম্প্রতি জিয়া পরিষদের সাতক্ষীরা জেলা আহবায়ক অধ্যাপক নুর মোহাম্মদ পাড় ও সদস্য সচিব অধ্যাপক মনিরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে বলে জানা গেছে। নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে যথাক্রমে আবু হাসান শিক্ষক, মাহমুদ আলী শিক্ষক, হায়দার আলী (অবঃ সেনা সদস্য), আবু তৈয়ব খান ব্যবসায়ী, বাবলু বিশ্বাস ও আবু সাঈদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ইদ্রিস আলী ও ওয়ালিদ মাহমুদ, সহ-যুগ্ম সম্পাদক এ্যাডঃ রাকিবুজ্জামান দিপু, সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে তুহিন পারভেজ ও জাহিরুল হককে মনোনীত করা হয়েছে। ৪১ সদস্য বিশিষ্ট উক্ত কমিটিতে শিক্ষক, আইনজীবী, সাংবাদিক ও পেশাজীবিদের সমন্বয়ে গ্রহনযোগ্যদের স্থান দেয়া হয়েছে।

নতুন ঘোষিত উক্ত কমিটিকে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক চেয়ারম্যান রেজাউল করিমসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪