ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন সক্রিয় হাতিয়ে নিয়েছে অঢেল অর্থ:ভূমিমন্ত্রী মিনু শেরপুরে দিনব্যাপী “বিশ্ব রক্তদাতা দিবস” পালিত ডিজি বদলি ও বোরি’র অস্থিরতা: প্রতিষ্ঠানের স্বার্থে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কঠোর নজরদারি প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ সালাতু সালাম স্বয়ং আল্লাহতাআলার আমল, সালাতু সালাম অতুলনীয় ঈমানী আমল। – আল্লামা ইমাম হায়াত ঠাকুরগাঁওয়ে ১৫ বছরের কিশোরী সং’ঘবদ্ধ ধ’র্ষ’ণের শিকার,আ’টক ৩ রাজশাহীর তানোরে চা বিক্রেতার মেধাবী মেয়ের পাশে শরিফ উদ্দিন মুন্সী পরিবার রাজশাহী জেলা পুলিশের হিসাব শাখা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন: আর্থিক শৃঙ্খলা ও স্বচ্ছতার ওপর জোর ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

রংপুরে ধর্ষণ মামলার আসামি নোয়াখালী থেকে গ্রেফতার

okmedia56@gmail.com
  • প্রকাশিত : রবিবার, জুন ১৪, ২০২৬
  • 24 শেয়ার

আব্দুস সামাদ

রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ

 

রংপুরের মিঠাপুকুর থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার প্রধান আসামিকে নোয়াখালী থেকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে র‍্যাব-১৩, রংপুর এবং র‍্যাব-১১, নোয়াখালী ক্যাম্পের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীকে গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জোরপূর্বক অপহরণ করা হয়েছে বলে তার পরিবার অভিযোগ করে। এ ঘটনায় প্রথমে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরের বাসন থানা এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

পরিবারের অভিযোগ, উদ্ধার হওয়ার পর ভুক্তভোগী জানান যে, প্রধান আসামি তাকে একাধিকবার ধর্ষণ করেছে। এ ঘটনায় তার মা বাদী হয়ে গত ৭ এপ্রিল ২০২৬ তারিখে মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর সোনাইমুড়ি থানাধীন খলিলুর রহমান ডিগ্রি কলেজের সামনে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. মুশফিকুর রহমান মোমিন (৩২)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, অপহরণ, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪