রংপুরে ধর্ষণ মামলার আসামি নোয়াখালী থেকে গ্রেফতার

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৪, ২০২৬

রংপুরে ধর্ষণ মামলার আসামি নোয়াখালী থেকে গ্রেফতারআব্দুস সামাদ রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ   রংপুরের মিঠাপুকুর থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার প্রধান আসামিকে নোয়াখালী থেকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে র‍্যাব-১৩, রংপুর এবং র‍্যাব-১১, নোয়াখালী ক্যাম্পের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। র‍্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীকে গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জোরপূর্বক অপহরণ করা হয়েছে বলে তার পরিবার অভিযোগ করে। এ ঘটনায় প্রথমে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরের বাসন থানা এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, উদ্ধার হওয়ার পর ভুক্তভোগী জানান যে, প্রধান আসামি তাকে একাধিকবার ধর্ষণ করেছে। এ ঘটনায় তার মা বাদী হয়ে গত ৭ এপ্রিল ২০২৬ তারিখে মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর সোনাইমুড়ি থানাধীন খলিলুর রহমান ডিগ্রি কলেজের সামনে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. মুশফিকুর রহমান মোমিন (৩২)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, অপহরণ, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।