ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে ‘বানোয়াট অশ্লীল ভিডিও’র গুজব ছড়ানোর তীব্র নিন্দা চলচ্চিত্র অঙ্গনে: পরিচালক রবিউল ইসলাম রাজের কঠোর প্রতিক্রিয়া ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ-ণধ-র্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩ সান্তাহারে নিখোঁজের ৭ ঘণ্টা পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার: কানের দুলের লোভে হত্যা, গ্রেফতার প্রতিবেশী দম্পতি গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল: অ্যাম্বুলেন্স নেই, পরিচ্ছন্নতাকর্মী শূন্য—ধুঁকছে চিকিৎসাসেবা রংপুরে ধর্ষণ মামলার আসামি নোয়াখালী থেকে গ্রেফতার তানোরে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তায় মুখরিত ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী’ 🎯সিরিয়াল কিলার’গোলাম মোর্শেদ গ্রেপ্তার:গাজীপুরে মিলল হদিস,স্বীকার করল রোমহর্ষক অপরাধের দায়! বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিষয়ক প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেফতার অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে গুরুদাসপুরে আলোচনা সভা ও ভিডিও শো অনুষ্ঠিত:

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে জামায়াতের প্রার্থী নাম ঘোষণা উপলক্ষে কর্মী সমাবেশ

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, মে ৩০, ২০২৫
  • 126 শেয়ার

নিহারেন্দু চক্রবর্তী,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর ) আসনে প্রার্থী নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ আসনে দলটির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাসিরনগর উপজেলা শাখার আমীর ও নাসিরনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম কে।

শুক্রবার (৩০ মে) বেলা ১১ টায় নাসিরনগর উপজেলা মুক্তিযুদ্ধো কমপ্লেক্সে এ উপলক্ষে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর ) আসনে অধ্যাপক এ কে এম আমিনুল ইসলামের নাম ঘোষণা করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নাসিরনগর উপজেলা শাখা আমীর অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিস সূরা সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুল সাত্তার, বিশেষ অতিথি কেন্দ্রীয় মজলিস সূরা সদস্য ও জেলা আমির এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত প্রার্থী জনাব অধ্যক্ষ মোহাম্মদ মোবারক হোসাইন আখন্দ, জামায়াতে জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, জামায়াতের জেলা সহ-সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক জুনায়েদ হাসান, সহ জেলা উপজেলার ও ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নাসিরনগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জনাব অধ্যাপক সিরাজুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের দলের সাংগঠনিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তৃর্ণমূল পর্যায়ে ইতোমধ্যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা পর্যায়ে দলীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।

এদিকে এ আসনে প্রার্থী ঘোষণার পর থেকে তৃণমূলে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে অনেকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ যে অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান নাসিরনগর সরকারি কলেজের প্রতিষ্ঠাকাল থেকেই সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন । তিনি উক্ত কলেজের প্রতিষ্ঠাতা ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। ছাত্র জীবন থেকেই ইসলামি আন্দোলনের সাথে জড়িত ছিলেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাহজালাল হলের বায়তুল মাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি অনার্স ও রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪