ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সেতু নির্মাণকাজে ভোগান্তি, শুকনো নদীতে নৌকা নির্ভর যাতায়াত। জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ সারিয়াকান্দিতে মাদক বিরোধী অভিযান পরিচালনায় ব্যবসায়ী গ্রেফতার দুই বেকারত্ব: এক নীরব মহামারীর আখ্যান ও কাঠামোগত সংকট নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করল বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক

okmedia56@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫
  • 129 শেয়ার

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

 

​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি’র সম্পাদক এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আল-আমিন মোল্যা। একই সাথে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি’র প্রকাশক এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা সুমন।

​উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। আজ এক যৌথ শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিতে ইঞ্জিনিয়ার মোঃ আল-আমিন মোল্যা ও মোঃ মাসুদ রানা সুমন বলেন, “বেগম খালেদা জিয়ার ইন্তেকাল বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন এদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক সংগ্রামের এক অবিসংবাদিত প্রতীক। দেশের উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং বিশেষ করে নারী সমাজের ক্ষমতায়নে তাঁর বৈপ্লবিক অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”
​তাঁরা আরও বলেন, “জাতির এই নিবেদিতপ্রাণ ও মহীয়সী নেত্রীর চিরবিদায় এক বিশাল শূন্যতার সৃষ্টি করেছে। ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ও আমাদের মিডিয়া পরিবারের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।”

​পরিশেষে, দৈনিক মুক্তি সমাচার, ডিএমএস টিভি এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশবাসীকে ধৈর্য ধারণ ও পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে এই জাতীয় শোক কাটিয়ে ওঠার আহ্বান জানানো হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪