ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে ‘বানোয়াট অশ্লীল ভিডিও’র গুজব ছড়ানোর তীব্র নিন্দা চলচ্চিত্র অঙ্গনে: পরিচালক রবিউল ইসলাম রাজের কঠোর প্রতিক্রিয়া ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ-ণধ-র্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩ সান্তাহারে নিখোঁজের ৭ ঘণ্টা পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার: কানের দুলের লোভে হত্যা, গ্রেফতার প্রতিবেশী দম্পতি গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল: অ্যাম্বুলেন্স নেই, পরিচ্ছন্নতাকর্মী শূন্য—ধুঁকছে চিকিৎসাসেবা রংপুরে ধর্ষণ মামলার আসামি নোয়াখালী থেকে গ্রেফতার তানোরে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তায় মুখরিত ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী’ 🎯সিরিয়াল কিলার’গোলাম মোর্শেদ গ্রেপ্তার:গাজীপুরে মিলল হদিস,স্বীকার করল রোমহর্ষক অপরাধের দায়! বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিষয়ক প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেফতার অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে গুরুদাসপুরে আলোচনা সভা ও ভিডিও শো অনুষ্ঠিত:

পাইকগাছায় মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর বার্ষিক ফলাফল ঘোষণা 

okmedia56@gmail.com
  • প্রকাশিত : সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪
  • 91 শেয়ার

মোঃ রেজাউল ইসলাম, পাইকগাছা ।

 

আজ (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় খুলনার পাইকগাছায় মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল ঘোষণা অনুষ্ঠিত হয়।

উক্ত বার্ষিক ফলাফল ঘোষণা অনুষ্ঠান অত্র বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুন(চেয়ারম্যান, গ্লোরিয়াস বিজনেস গ্রুপ ও প্রচার সম্পাদক, পাইকগাছা সমিতি, ঢাকা) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব প্রফেসর ড. আব্দুল গফুর গাজী (চেয়ারম্যান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ও প্রধান উপদেষ্টা, আদর্শ সংঘ, গোপালপুর)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইমান উদ্দিন ইন্সট্রাক্টর, পাইকগাছা ঝংকার ঢালী সহকারী, উপজেলা শিক্ষা অফিসার মেরিন ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ সভাপতি, আদর্শ সংঘ, গোপালপুর ইঞ্জিনিয়ার মুজাহিদুল ইসলাম রিমন সেক্রেটারি, আদর্শ সংঘ গোপালপুর সাংবাদিক মোঃ রেজাউল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪