ঢাকা   ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাইবান্ধার সাঘাটায় ১৪ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন তুলে দিল যমুনা সমাজ উন্নয়ন সংস্থা সংসদ সদস্যের মন্তব্যে তোলপাড়: বোরকা-হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে সোচ্চার ডাকসু নেতা ৫০ বছরের খেদমত শেষে বিদায় নিলেন মুয়াজ্জিন রমজান আলী, সম্মাননায় সিক্ত ১০ বছরের ছোট্ট হাফেজ আব্দুর রহমানের হৃদস্পন্দন কি থেমে যাবে? আপনার একটি মানবিক হাতই পারে তাকে নতুন জীবন দিতে সাঘাটার ফলিয়া দিগর বাজারে দোকান ঘর ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা-ভেঙে হাসপাতালে কাতরাচ্ছে সেলিম মাহবুবঃ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি এ্যাড:হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার

পাইকগাছায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শনিবার, এপ্রিল ৫, ২০২৫
  • 95 শেয়ার

মোঃ সফিয়ার রহমান, পাইকগাছা খুলনা প্রতিনিধি:

 

 

খুলনার ফুলতলা বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আবুল বাশারের উপর বোমা হামলার প্রতিবাদে পাইকগাছায় পৌর বিএনপির উদ্যোগে শুক্রবার বিকাল ৫ টায় দলীয় কার্যালয়ের নিচ থেকে ‌বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিবহন কাউন্টারে এসে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।

পাইকগাছা পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, মোঃ জিয়াউদ্দীন নায়েব, শাহাবুদ্দিন আহমেদ,মতলেব গাজী,গাজী করিম, আব্দুল কাদের, আব্বু বাক্কার,সাবেক যুবদল নেতা শহেব‌উদ্দীন বাবু, আবু সাঈদ, পৌর যুবদলের আহ্বায়ক রুস্তম, সদস্য সচিব আনারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি গালিপ, মোঃ সোহেল গাজী, সহ পৌর বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।

বিক্ষোভ ও প্রতিবাদ সভায় ফুলতলা বিএনপির আহ্বায়ক আব্দুল বাশারের উপর সন্ত্রাসী হামলার যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আহ্বান জানান।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪