ঢাকা   ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাইবান্ধার সাঘাটায় ১৪ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন তুলে দিল যমুনা সমাজ উন্নয়ন সংস্থা সংসদ সদস্যের মন্তব্যে তোলপাড়: বোরকা-হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে সোচ্চার ডাকসু নেতা ৫০ বছরের খেদমত শেষে বিদায় নিলেন মুয়াজ্জিন রমজান আলী, সম্মাননায় সিক্ত ১০ বছরের ছোট্ট হাফেজ আব্দুর রহমানের হৃদস্পন্দন কি থেমে যাবে? আপনার একটি মানবিক হাতই পারে তাকে নতুন জীবন দিতে সাঘাটার ফলিয়া দিগর বাজারে দোকান ঘর ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা-ভেঙে হাসপাতালে কাতরাচ্ছে সেলিম মাহবুবঃ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি এ্যাড:হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার

নবগঠিত নড়াগাতী থানা বিএনপি’র পরিচিতি সভা অনুষ্ঠিত ।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : রবিবার, জুলাই ২০, ২০২৫
  • 76 শেয়ার

মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নড়াইল জেলা নড়াগাতী থানা শাখার উদ্যোগে কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৯ জুলাই) বিকাল ৩টায় থানা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নড়াইল জেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম,বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, নড়াইল জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলি আহসান, নড়াইল সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ, অন্যাদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন নড়াইল নগর বিএনপির সভাপতি তেলাওয়াত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, লোহাগাড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, কালিয়া পৌর বিএনপির সভাপতি মোঃ সেলিম এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খান সুমন রানা সহ নড়াগাতী থানা যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় নবগঠিত পূর্নাঙ্গ থানা কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিউর রহমান, সঞ্চালনায় ছিলেন নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪