ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সেতু নির্মাণকাজে ভোগান্তি, শুকনো নদীতে নৌকা নির্ভর যাতায়াত। জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ সারিয়াকান্দিতে মাদক বিরোধী অভিযান পরিচালনায় ব্যবসায়ী গ্রেফতার দুই বেকারত্ব: এক নীরব মহামারীর আখ্যান ও কাঠামোগত সংকট নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করল বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক

দহগ্রাম–আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় বিএসএফ আটক

okmedia56@gmail.com
  • প্রকাশিত : রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫
  • 73 শেয়ার

আব্দুস সামাদ
রংপুর বিভাগীয় প্রতিনিধি ।।

 

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম–আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর কনস্টেবল বেদ প্রকাশ নামে এক সদস্যকে আটক করেছে ৫১-বিজিবি।

রবিবার (২১ ডিসেম্বর) সীমান্ত আইন লঙ্ঘন করে দহগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আঙ্গরপোতা বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস এর নিকট ডাঙ্গাপাড়া নামক স্থানে এ ধরনের ঘটনা ঘটে।

বিজিবি ও স্হানীয় সুত্রে জানা যায়, আঙ্গরপোতা বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস এর নিকট ডাঙ্গাপাড়া নামক স্থানে প্রতিপক্ষ ১৭৪/অর্জুন বিএসএফ ক্যাম্পের সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ ভারতীয় গরু ধাওয়া করে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করলে আঙ্গরপোতা বিজিবি টহল দল কর্তৃক তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। আটককৃত বিএসএফ সদস্যের নিকট ০১টি শর্টগান ও ২ রাউন্ড গুলি,০১ টি ওয়ারলেস সেট এবং একটি এন্ড্রয়েড ফোন পাওয়া যায়। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

দহগ্রাম ইউনিয়নের বাসিন্দা রেজানুর রহমান রেজা বলেন, দহগ্রাম ভারত বেষ্টিত হওয়ার কারণে বিএসএফ বরাবরে উস্কানীমূলক কর্মকান্ড করে থাকে। এর আগে ২০১৪ সালের নতুন চুক্তির দোহাই দিয়ে নোম্যান্সল্যান্ডে কাটাতারের বেড়া দিয়ে উস্কানীমূলকভাবে সেই বেড়ায় বড়বড় মদের বোতল ঝুলিয়ে রেখেছিলো।

বিএসএফ আটকের কথা নিশ্চিত করেছেন আঙ্গরপোতা ক্যাম্প সুবেদার আইয়ুব আলী।

৫১ -বিজিবি ব্যাটালিয়ন সেক্টর কমান্ডার লে.কর্নেল সেলিম আল দীন বলেন, বিএসএফ এর উচ্চ পদস্থদের সাথে যোগাযোগ চলছে বিস্তারিত আপনাদেরকে পরে জানানো হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪