ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে ‘বানোয়াট অশ্লীল ভিডিও’র গুজব ছড়ানোর তীব্র নিন্দা চলচ্চিত্র অঙ্গনে: পরিচালক রবিউল ইসলাম রাজের কঠোর প্রতিক্রিয়া ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ-ণধ-র্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩ সান্তাহারে নিখোঁজের ৭ ঘণ্টা পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার: কানের দুলের লোভে হত্যা, গ্রেফতার প্রতিবেশী দম্পতি গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল: অ্যাম্বুলেন্স নেই, পরিচ্ছন্নতাকর্মী শূন্য—ধুঁকছে চিকিৎসাসেবা রংপুরে ধর্ষণ মামলার আসামি নোয়াখালী থেকে গ্রেফতার তানোরে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তায় মুখরিত ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী’ 🎯সিরিয়াল কিলার’গোলাম মোর্শেদ গ্রেপ্তার:গাজীপুরে মিলল হদিস,স্বীকার করল রোমহর্ষক অপরাধের দায়! বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিষয়ক প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেফতার অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে গুরুদাসপুরে আলোচনা সভা ও ভিডিও শো অনুষ্ঠিত:

তাহিরপুরে ইউএনও মানিকের নেতৃত্বে প্রকৃতি রক্ষায় অভিযান অব্যাহত

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫
  • 109 শেয়ার

 

স্টাফ রিপোর্টার: আমির হোসেন

সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার প্রকৃতি ও পরিবেশ রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মেহেদী হাসান মানিক নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালনা করছেন। এসব অভিযান পরিচালিত হচ্ছে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী,পাশাপাশি টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষার জন্যও বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

২০২৫ সালের ১৭ আগস্ট তাহিরপুরে ইউএনও হিসেবে যোগদানের পর তিনি ৪১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৬৪টি মামলা দায়ের করেছেন,যার মধ্যে ৬০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৯ লাখ ৭০ হাজার টাকা জরিমানা এবং ২৮টি বাল্কহেড জব্দ করা হয়েছে।

এই পদক্ষেপের ফলে প্রশাসনের তৎপরতা দৃশ্যমান হলেও এখনো পুরোপুরি বন্ধ হয়নি যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন এবং টাঙ্গুয়ার হাওরে অনিয়ন্ত্রিত মৎস্য আহরণ। শক্তিশালী স্বার্থান্বেষী চক্রের কারণে কার্যক্রম সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। তবুও ইউএনও মানিক প্রতিনিয়ত মাঠে থেকে এই চক্রগুলোকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় তরুণ মেহেদী হাসান লিমন বলেন,ইউএনও স্যার মাঠে থেকে লড়ছেন,বিজিবি,পুলিশ ও আনসার সদস্যরাও তাঁর সঙ্গে দিনরাত কাজ করছেন। তাহিরপুর এখন অনেক বদলে যাচ্ছে।

জনপ্রতিনিধি আলী আহমদ মুরাদ মন্তব্য করেন, স্বল্প সময়ে ইউএনও মানিক প্রশাসনের সক্রিয়তা বাড়িয়ে দিয়েছেন। তিনি প্রকৃতি রক্ষায় যে উদ্যোগ নিয়েছেন,তা প্রশংসনীয়।”

পরিবেশকর্মী সাংবাদিক আহম্মদ কবির বলেন,“টাঙ্গুয়ার হাওরে, উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানে অবৈধভাবে মৎস্য আহরণকারীরা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। আগের চেয়ে অবৈধ মৎস্য আহরণ অনেকটাই কমেছে,উনি বলেন ইউএনও মানিকের কঠোর পদক্ষেপের ফল এটা।

ইউএনও মেহেদী হাসান মানিক বলেন,আমি রাষ্ট্রের কর্মচারী রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা আমার দায়িত্ব। এতে হয়তো মাঝেমধ্যে আমাকে অনিচ্ছাকৃত ভাবেও কঠোর হতে হয়।টাঙ্গুয়ার হাওর ও যাদুকাটা নদী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ এই সম্পদ রক্ষার স্বার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।উনি বলেন যদি স্থানীয়রা সচেতন না হয় তাহলে এই সম্পদ রক্ষা করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে।
স্থানীয়দের সচেতনতা আমাদের বড় শক্তি।

তাহিরপুরের প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় ইউএনও মানিকের এই উদ্যোগ ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়রা মনে করছেন,প্রশাসনের ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকলে তাহিরপুর হবে বাংলাদেশের জীববৈচিত্র্য সংরক্ষণের সফল উদাহরণ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪