ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ সালাতু সালাম স্বয়ং আল্লাহতাআলার আমল, সালাতু সালাম অতুলনীয় ঈমানী আমল। – আল্লামা ইমাম হায়াত ঠাকুরগাঁওয়ে ১৫ বছরের কিশোরী সং’ঘবদ্ধ ধ’র্ষ’ণের শিকার,আ’টক ৩ রাজশাহীর তানোরে চা বিক্রেতার মেধাবী মেয়ের পাশে শরিফ উদ্দিন মুন্সী পরিবার রাজশাহী জেলা পুলিশের হিসাব শাখা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন: আর্থিক শৃঙ্খলা ও স্বচ্ছতার ওপর জোর ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত রাজস্থলীতে বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ, সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু গ্রেফতার চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে ‘বানোয়াট অশ্লীল ভিডিও’র গুজব ছড়ানোর তীব্র নিন্দা চলচ্চিত্র অঙ্গনে: পরিচালক রবিউল ইসলাম রাজের কঠোর প্রতিক্রিয়া ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ-ণধ-র্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

ছাতকে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এলাকাবাসীর ক্ষোভ ও নিন্দা

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, মে ২, ২০২৫
  • 404 শেয়ার

সুমন আহমদ,সিলেট প্রতিনিধিঃ

 

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল ইসলাম ও এএসআই রিপন আহমদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ দায়ের করায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের মঈনপুর গ্রামের মিনু বেগম ও একই গ্রামের তাজুল ইসলামের পুত্র শানুর আলী গংদের মধ্যে দীর্ঘদিন ধরে একটি ভূমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিষয়ে মিনু বেগম জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল ইসলাম ঘটনাটি তদন্তের জন্য এএসআই রিপন আহমদকে সরেজমিনে পাঠান।তদন্ত কেন্দ্রে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উভয় পক্ষের উপস্থিতিতে একটি আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বাদিনী মিনু বেগম নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে চাইলে উপস্থিত মুরুব্বিরা আপত্তি জানান এবং প্রশাসনিক অনুমতি ছাড়া ভিডিও না করার জন্য পরামর্শ দেন।

কিন্তু তিনি তাদের কথা অমান্য করে ভিডিও ধারণ চালিয়ে যান এবং উচ্চস্বরে বলেন, প্রশাসনের অফিস তাতে কী হইল, আমি ভিডিও করব। এ নিয়ে বাদিনীর সঙ্গে উপস্থিতদের কথাকাটাকাটি হলে তিনি আলোচনা বর্জন করে ঘটনাস্থল ত্যাগ করেন।পরে মিনু বেগম পুলিশ সুপারের কাছে একটি দরখাস্ত দিয়ে তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও এএসআই’র বিরুদ্ধে টাকা লেনদেনের অভিযোগ তোলেন, যা তদন্ত কেন্দ্রসহ এলাকাবাসীর মধ্যে বিস্ময় ও ক্ষোভের জন্ম দেয়।স্থানীয়রা জানান, মিনু বেগম অহেতুক মিথ্যা মামলা-মোকদ্দমা করে সাধারণ মানুষকে হয়রানি করছেন এবং পুলিশ সদস্যদের বিরুদ্ধেও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ দিচ্ছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

এ বিষয়ে তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল ইসলাম বলেন, আমরা নিরপেক্ষভাবে উভয় পক্ষকে নিয়ে বিরোধ মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু বাদিনী কাল্পনিক অভিযোগ দিয়ে আমাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। এলাকাবাসীর দাবি, এ ধরনের মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশ প্রশাসনকে বিব্রত করা অত্যন্ত দুঃখজনক। তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং ভবিষ্যতে এ ধরনের অপচেষ্টা রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪