ঢাকা   ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদ সদস্যের মন্তব্যে তোলপাড়: বোরকা-হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে সোচ্চার ডাকসু নেতা ৫০ বছরের খেদমত শেষে বিদায় নিলেন মুয়াজ্জিন রমজান আলী, সম্মাননায় সিক্ত ১০ বছরের ছোট্ট হাফেজ আব্দুর রহমানের হৃদস্পন্দন কি থেমে যাবে? আপনার একটি মানবিক হাতই পারে তাকে নতুন জীবন দিতে সাঘাটার ফলিয়া দিগর বাজারে দোকান ঘর ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা-ভেঙে হাসপাতালে কাতরাচ্ছে সেলিম মাহবুবঃ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি এ্যাড:হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে ১১ মার্চ শহীদ দিবস উপলক্ষে ছাত্রশিবিরের ইফতার ও কোরআন উপহার প্রদান।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
  • 67 শেয়ার

মো লুৎফুর রহমান রাকিব, স্টাফ রিপোর্টার:

 

বুধবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চৌদ্দগ্রাম উপজেলা শাখা ১১ই মার্চ শহীদ দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে সাধারণ ছাত্রদের মাঝে কোরআন উপহার প্রদান ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি সাখাওয়াত হোসেন শামীম এবং কুমিল্লা জেলা দক্ষিণ ছাত্রশিবিরের প্রচার ও আইটি সম্পাদক নূর ইসলাম মোল্লা।

এ সময় বক্তারা ১৯৮২ সালের ১১ই মার্চের সেই স্মরণীয় দিনের কথা স্মরণ করেন, যখন ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবাগত ছাত্রসংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের সময় পূর্বপরিকল্পিতভাবে ছাত্রসংগ্রাম পরিষদের সশস্ত্র সন্ত্রাসীরা ছাত্রশিবিরের ভাইদের ওপর হামলা চালায়। এই দিন ইসলামী ছাত্রশিবিরের ৪ জন ত্যাগী নেতা শহীদ হন—শহীদ শাব্বির, হামিদ, আইউব ও জব্বার।

বক্তারা আরো বলেন, এই হামলার পরেও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ অত্যন্ত ধৈর্যের সাথে সংঘর্ষ এড়িয়ে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেন। সন্ত্রাসী হামলার পর ১১ই মার্চকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়, যাতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানো হয়।

এছাড়াও, অনুষ্ঠানে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হক, অফিস সম্পাদক খালেদ মাহমুদ তালুকদার, পৌরসভার সেক্রেটারি সাইদুল আরাফাত এবং ইউনিয়ন সভাপতি মোকাররম ইসলাম বাঈজিদ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪