ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেরপুরে দিনব্যাপী “বিশ্ব রক্তদাতা দিবস” পালিত ডিজি বদলি ও বোরি’র অস্থিরতা: প্রতিষ্ঠানের স্বার্থে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কঠোর নজরদারি প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ সালাতু সালাম স্বয়ং আল্লাহতাআলার আমল, সালাতু সালাম অতুলনীয় ঈমানী আমল। – আল্লামা ইমাম হায়াত ঠাকুরগাঁওয়ে ১৫ বছরের কিশোরী সং’ঘবদ্ধ ধ’র্ষ’ণের শিকার,আ’টক ৩ রাজশাহীর তানোরে চা বিক্রেতার মেধাবী মেয়ের পাশে শরিফ উদ্দিন মুন্সী পরিবার রাজশাহী জেলা পুলিশের হিসাব শাখা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন: আর্থিক শৃঙ্খলা ও স্বচ্ছতার ওপর জোর ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত রাজস্থলীতে বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ,

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির বড় সাফল্য: ৪টি স্বর্ণের বার ও টুকরাসহ পাচারকারী আটক

okmedia56@gmail.com
  • প্রকাশিত : রবিবার, জুন ১৪, ২০২৬
  • 9 শেয়ার

মোঃ নাঈম উদ্দীন

জীবননগর উপজেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

 

 

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সফল অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। আজ রবিবার (১৪ জুন) সকালে জীবননগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়। আটককৃত ব্যক্তির কাছ থেকে ৪টি পূর্ণাঙ্গ স্বর্ণের বার এবং ৪টি বিশেষ টুকরা স্বর্ণ উদ্ধার করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনে থাকা জীবননগরের মেদিনীপুর বিওপি ক্যাম্পে কর্মরত বিজিবি সদস্যরা নিয়মিত সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, মেদিনীপুর সীমান্ত দিয়ে একটি বড় ধরনের স্বর্ণের চালান অবৈধভাবে সীমান্ত পার করার চেষ্টা করা হচ্ছে।

খবরের সত্য বিজিবির টহল দল অত্যন্ত সতর্কতার সাথে সীমান্ত এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে মেদিনীপুর সীমান্তের ৬৪ নম্বর সীমান্ত পিলারের আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এক সন্দেহভাজন ব্যক্তিকে লক্ষ্য করে বিজিবি। চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করার প্রাক্কালে বিজিবি সদস্যরা চারদিক থেকে ঘিরে ফেলে মো. সিকান্দার আলী (৫০) নামের ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৪টি স্বর্ণের বার এবং ৪ টুকরা স্বর্ণ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. সিকান্দার আলী (৫০)। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা এবং তার বাবার নাম কাসেদ আলী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে এই ধরনের সীমান্ত চোরাচালানের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

সীমান্তবর্তী এলাকায় স্বর্ণ চোরাচালান রোধে বিজিবির এই দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রশংসা করছেন স্থানীয় সচেতন মহল। বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, দেশের অর্থনৈতিক সুরক্ষায় এবং সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পাচার ও চোরাচালান বন্ধে তাদের এই কঠোর নজরদারি ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

জব্দকৃত স্বর্ণের বার ও টুকরাগুলো আইনি প্রক্রিয়া মেনে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আটককৃত আসামির বিরুদ্ধে চোরাচালান বিরোধী আইনে মামলা দায়েরের পর তাকে জীবননগর থানা পুলিশের কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪