নিজস্ব প্রতিবেদক: মীর মোঃ আতাউর রহমান, দৈনিক মুক্তি সমাচার ঢাকা।
বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা, আপসহীন দেশপ্রেমিক ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর, ২০২৫) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন শোকবার্তায় তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। বিদেহী আত্মার মাগফিরাত কামনা মঙ্গলবার সকাল ৭টা ১০ মিনিটে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে বলেন: “মহান আল্লাহ রাব্বুল আলামীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপরে রহম করুন, ক্ষমা করুন এবং তাঁকে তাঁর প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তাঁর শোকসন্তপ্ত পরিবার, প্রিয়জন ও সহকর্মীদের মহান আল্লাহ ‘সবরে জামিল’ (ধৈর্য ধারণের শক্তি) দান করুন। আমিন।”
ইতিবাচক নেতৃত্বের এক অনন্য অধ্যায় বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন সাধারণ মানুষের অধিকার আদায়ে এক অকুতোভয় কণ্ঠস্বর। তাঁর শাসননামলে বাংলাদেশের শিক্ষাখাতে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে, বিশেষ করে নারী শিক্ষা প্রসারে অবৈতনিক শিক্ষা কার্যক্রম এবং প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার ঐতিহাসিক সিদ্ধান্ত তাকে চিরস্মরণীয় করে রাখবে। এছাড়াও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর গৃহীত পদক্ষেপগুলো আজও দেশের উন্নয়নের ভিত্তি হিসেবে স্বীকৃত।
জাতীয় ঐক্যের অগ্রদূত রাজনৈতিক বিশ্লেষকরা বেগম খালেদা জিয়াকে জাতীয়তাবাদের মূর্ত প্রতীক এবং গণতন্ত্র রক্ষার অতন্দ্র প্রহরী হিসেবে অভিহিত করেছেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাঁর দীর্ঘ সংগ্রাম বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাংলাদেশ জামায়াত ইসলামী আমীরের এই শোকবার্তা দীর্ঘদিনের রাজনৈতিক সংহতি এবং দেশের প্রতি তাঁর অবদানের প্রতি এক বিশেষ সম্মাননা।
সর্বত্র শোকের ছায়া দেশের এই সংকটময় মুহূর্তে তাঁর চিরবিদায়ের খবর ছড়িয়ে পড়লে সারা দেশে শোকের ছায়া নেমে আসে। দলমত নির্বিশেষে সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর বর্ণাঢ্য জীবনের ইতিবাচক দিকগুলো স্মরণ করছেন।