ঢাকা   ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা-ভেঙে হাসপাতালে কাতরাচ্ছে সেলিম মাহবুবঃ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি এ্যাড:হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত টিন কেটে ঘরে প্রবেশ, তারপর ধর্ষণ! নোয়াখালীতে চাঞ্চল্যকর অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তারের খবরে চিত্র নায়িকা পরীমনি আনন্দিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক অফিস পরিদর্শন করলেন ভিসি অধ্যাপক তাহ্‌মিনা আখতার।

কালিয়ায় উন্নত জাতের ফলদ ও বনজ চারা বিতরণ।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বুধবার, জুন ২৫, ২০২৫
  • 134 শেয়ার

মোঃরাসেল শেখ।নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলের কালিয়া ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেল, লেবু, তাল, আম, নিম, বেল, কাঠাল ও জামের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এ উদ্যোগ নেওয়া হয়।

বুধবার (২৫ জুন) সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুজ্জান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইভা মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য অফিসার মো. আবু রায়হান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান মিয়া, কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.এম. শুকুর আলী, কৃষি সম্প্রসারন অফিসার দিনাশ্রী বিশ্বাসসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষক সংবাদ কর্মীরা।

এবারের কর্মসূচিতে মোট ১৫,৪৫০টি চারা বিতরণ করা হয়। এরমধ্যে উপজেলার ১৮০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫টি করে নারিকেল, ২৫০ জন কৃষককে ৫টি করে লেবু, ৪৫০ জন কৃষককে ৫টি করে তাল, ১১০ জন কৃষককে ৫টি করে আম এবং ২,০০০ শিক্ষার্থীকে নিম, বেল, কাঠাল ও জামের চারা দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ফলদ ও বনজ গাছ লাগানোর মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। পাশাপাশি সবুজায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪