লেখক: ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা
হাতে গোলাপ, হৃদয়ে তুমি
লাল রঙে লেখা থাকে নাম,
নীরব সুবাসে ভরে যায় মন,
ভালোবাসা হয় নিরবধি।
একটি গোলাপ, একটি হাসি,
চুপচাপ জুড়ে যায় হৃদয়,
কথা কম, অনুভূতি বেশি,
ভালোবাসা হয় গভীর।
কাঁটার মাঝেও সুন্দর তুমি,
গোলাপের মতোই সত্য,
ব্যথা ছুঁয়েও মিষ্টি লাগে,
যদি পাশে থাকো তুমি।
শেষ বিকেলে গোলাপ বলে,
ভালোবাসা মানে অপেক্ষা,
একটি ফুল, দুটি হৃদয়,
এক জীবন, এক তুমি।