ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে ‘বানোয়াট অশ্লীল ভিডিও’র গুজব ছড়ানোর তীব্র নিন্দা চলচ্চিত্র অঙ্গনে: পরিচালক রবিউল ইসলাম রাজের কঠোর প্রতিক্রিয়া ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ-ণধ-র্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩ সান্তাহারে নিখোঁজের ৭ ঘণ্টা পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার: কানের দুলের লোভে হত্যা, গ্রেফতার প্রতিবেশী দম্পতি গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল: অ্যাম্বুলেন্স নেই, পরিচ্ছন্নতাকর্মী শূন্য—ধুঁকছে চিকিৎসাসেবা রংপুরে ধর্ষণ মামলার আসামি নোয়াখালী থেকে গ্রেফতার তানোরে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তায় মুখরিত ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী’ 🎯সিরিয়াল কিলার’গোলাম মোর্শেদ গ্রেপ্তার:গাজীপুরে মিলল হদিস,স্বীকার করল রোমহর্ষক অপরাধের দায়! বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিষয়ক প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেফতার অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে গুরুদাসপুরে আলোচনা সভা ও ভিডিও শো অনুষ্ঠিত:

ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। 

okmedia56@gmail.com
  • প্রকাশিত : সোমবার, এপ্রিল ৭, ২০২৫
  • 92 শেয়ার

মেহেদী হাসান মামুন, যশোর। 

 

আজ ০৭ এপ্রিল ২০২৫ রোজ সোমবার বিকাল ৫:০০ ঘটিকায় জেলা ইমাম পরিষদ, যশোরের আয়োজনে দড়াটানা ভৈরব চত্তরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় জেলা ইমাম পরিষদের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। ইসরায়েলী পণ্য বয়কটে আহ্বান জানান তারা। উক্ত বিক্ষোভ সমাবেশ সাধারণ মানুষের একাত্মতা প্রকাশ করতে দেখা যায়।

বক্তব্যে তারা বলেন, অসংখ্য-অগণিত নবীর পূণ্যভূমি ফিলিস্তিন আজ বিধ্বস্ত। মানবতা স্তব্ধ। গাজা মৃত্যুপূরী। কোলের শিশু, অবলা নারী, বৃদ্ধ, অসুস্থ-রোগী মুসলিম মাত্রই কেউই রক্ষা পাচ্ছেনা ইসরাইলী হায়েনাদের গোলা বারুদ থেকে। আর আমাদের কেনা পণ্যের লভ্যাংশ দিয়েই তৈরী হচ্ছে এসব ভয়ংকর অস্ত্র।

তাই ইসরাইল ও তাদের যাবতীয় পণ্য বয়কট করা সময়ের দাবী ও প্রত্যেক মুমিনের যিম্মাদারী। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কিছু মুসলমান ভাই-বোনদের পণ্য বয়কটেই তারা অর্থনৈতিকভাবে ৪০% ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে অর্থনৈতিকভাবে একেবারে পঙ্গু করতে তাদের সকল পণ্য বয়কট করা আমাদের সকলের যিম্মাদারী।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪