ঢাকা   ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জের হাওর অঞ্চলে আমের বিপ্লব: কুয়েত প্রবাসীর বাগানে ঝুলছে হিমসাগর-ফজলি স্কুল হোস্টেলে ছাত্রকে পিটিয়ে হত্যা: অধ্যক্ষসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালার প্রস্তুতি সভায় শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে চলার আহ্বান উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ে সাংবাদিক নির্যাতন বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি দাদা

স্কুল হোস্টেলে ছাত্রকে পিটিয়ে হত্যা: অধ্যক্ষসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, জুন ১৯, ২০২৬
  • 10 শেয়ার

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি

 

​লক্ষ্মীপুরের রামগঞ্জের ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমির আবাসিক হোস্টেলে মেহেদী হাসান নামে এক ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে অধ্যক্ষ ও শিক্ষার্থীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার দুই দিন পর গতকাল বৃহস্পতিবার রাতে নিহত শিক্ষার্থীর বাবা জিয়া উদ্দিন বাদী হয়ে রামগঞ্জ থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে একাডেমিতে ভর্তি হওয়ার পর থেকেই আবাসিক হলের জ্যেষ্ঠ শিক্ষার্থীরা কনিষ্ঠদের ওপর প্রায়শই নির্যাতন চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৫ জুন দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীর আইফোন চুরির মিথ্যা অপবাদ দিয়ে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আপন, হাবিব, জুবায়ের, সালমান, শামীম, জালিস ও রাহাতসহ ৯-১০ জন মিলে মেহেদী হাসান ও ইসমাইলসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের নামে দফায় দফায় অমানবিক নির্যাতন চালায়। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা অধ্যক্ষ খন্দকার আব্দুল মন্নানের কাছে লিখিত অভিযোগ দিলেও তিনি কোনো ব্যবস্থা না নিয়ে কালক্ষেপণ করেন। এর জেরে ওইদিন রাতে পুনরায় মেহেদীকে রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত শারীরিক ও মানসিক নির্যাতন করা হলে সে মারা যায় এবং পরবর্তীতে দুর্বৃত্তরা তার মরদেহ চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে যায়। এ ঘটনায় অধ্যক্ষ খন্দকার আব্দুল মন্নান, দ্বাদশ শ্রেণির সাত শিক্ষার্থীসহ মোট ৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ১০ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, পুলিশ মামলাটি আমলে নিয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযানসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪