ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠির রাজাপুরে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকি, ৯৯৯-এ কল করে বাঁচলেন জমির মালিক পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গার গৌরব: প্রথম বিজিবি অফিসার হিসেবে কমিশন পেলেন বেগমপুরের রাকিবুল ইসলাম রাজশাহী তানোর চোর চক্র সদস্য আটক অনলাইন জগত: আস্থার সংকট বনাম অফুরন্ত সম্ভাবনা বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জকিগঞ্জের সেবামুখী প্রশাসনের প্রতীক ইউএনও মাসুদুর রহমানের বদলি সেতু নির্মাণকাজে ভোগান্তি, শুকনো নদীতে নৌকা নির্ভর যাতায়াত। জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ সারিয়াকান্দিতে মাদক বিরোধী অভিযান পরিচালনায় ব্যবসায়ী গ্রেফতার দুই

সেতু নির্মাণকাজে ভোগান্তি, শুকনো নদীতে নৌকা নির্ভর যাতায়াত।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : রবিবার, জুন ১৪, ২০২৬
  • 8 শেয়ার

আমির হোসেন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন আকর্ষণ শিমুল বাগান সংলগ্ন মাহারাম নদীর মুখে নির্মাণাধীন সেতুকে কেন্দ্র করে দেখা দিয়েছে ভিন্নধর্মী এক পরিস্থিতি। নদীতে পানি না থাকলেও একটি খেয়া নৌকার মাধ্যমে পথচারী ও মোটরসাইকেল আরোহীদের পারাপার করানো হচ্ছে এবং এর বিনিময়ে ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিমুল বাগানের পাশ দিয়ে প্রবাহিত মাহারাম নদীর মুখে বর্তমানে একটি সেতুর নির্মাণকাজ চলমান রয়েছে।
নির্মাণকাজের কারণে স্বাভাবিক যাতায়াতের পথ বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প হিসেবে একটি নৌকা রাখা হয়েছে। তবে বর্তমানে নদীতে উল্লেখযোগ্য পানি না থাকায় অনেকেই প্রশ্ন তুলছেন, এমন পরিস্থিতিতে নৌকার মাধ্যমে পারাপার এবং তার জন্য ভাড়া আদায়ের যৌক্তিকতা নিয়ে।
সরেজমিনে দেখা গেছে, নদীর বেশিরভাগ অংশ শুকনো অথবা অল্প পানিযুক্ত। এরপরও পথচারী ও মোটরসাইকেল আরোহীদের নৌকার সাহায্যে পারাপার করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, যাতায়াতের বিকল্প ব্যবস্থা না থাকায় অনেকেই বাধ্য হয়ে এই সেবা গ্রহণ করছেন।
এলাকাবাসীর দাবি, সেতু নির্মাণকালীন সময়ে জনগণের চলাচলের সুবিধার্থে অস্থায়ী বিকল্প রাস্তা বা সেতুর ব্যবস্থা করা প্রয়োজন ছিল। পাশাপাশি ভাড়া আদায়ের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া না গেলেও ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের আশা, দ্রুত বিষয়টি খতিয়ে দেখে জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪