ঢাকা   ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নবীনগরে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ,শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ৯ সদস্যের রাঙামাটিতে নানিয়ারচর সেনা জোনের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে সংসদে কটূক্তির প্রতিবাদে মোল্লাহাটে খেলাফত মজলিসের সংবাদ সম্মেলন কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ভাসমান ফিশিং বোটসহ ৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম ও ঐক্য সুদৃঢ়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতলক্ষ্যার তীব্র ভাঙনে ধসের মুখে কাপাসিয়া থানা কমপ্লেক্স গাইবান্ধার খোলাহাটীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সিলেটে স্কুলছাত্রী অপহরণ: ব্রাহ্মণবাড়িয়ায় গৃহশিক্ষক গ্রেপ্তার, ছাত্রী উদ্ধার একই পেশা, একই পথ: প্রতিদ্বন্দ্বিতা, দ্বন্দ্ব ও মানবিক বাস্তবতার ব্যবচ্ছেদ তিস্তার পানির গতিপথ পরিবর্তনে জেগে ওঠা চরাঞ্চল পরিদর্শনে দুই মন্ত্রী

রাণীশংকৈল ডিগ্রি কলেজে ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত

okmedia56@gmail.com
  • প্রকাশিত : রবিবার, নভেম্বর ২, ২০২৫
  • 86 শেয়ার

মোঃ হামিম রানা ঠাকুরগাঁও 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে কলেজের বিভিন্ন সমস্যা সমাধান, শিক্ষার্থীদের অধিকার ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সাধারণ শিক্ষার্থীসহ ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্ববোধ জাগ্রত না হলে শিক্ষাঙ্গনের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তারা কলেজের বিভিন্ন সমস্যা ও তা সমাধানের উপায় নিয়ে খোলামেলা মতবিনিময় করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীশংকৈল ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ অপু, প্রচার সম্পাদক মোঃ সুলতান, এবং সংগঠনের অন্যান্য নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা।

 

বক্তারা আরও বলেন, ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও কলেজের উন্নয়ন ও ছাত্রসমাজের অধিকার রক্ষায় ভূমিকা রাখবে।

এসময় কলেজের পরিবেশ উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিও তুলে ধরা হয়।

 

পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।

শেষে কৃতজ্ঞতা জ্ঞাপন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণার মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪