ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড গোলা ও ২ কেজি গাঁজা উদ্ধার গুম-অপহরণের নাটক ও অপপ্রচারের প্রতিবাদে বাঘাইছড়িতে কাচালং কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল শিবির-এর কথিত কর্মকাণ্ডের প্রতিবাদে রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ -ঃজরুরী নিয়োগ বিজ্ঞপ্তিঃ- ঝালকাঠির রাজাপুরে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকি, ৯৯৯-এ কল করে বাঁচলেন জমির মালিক পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গার গৌরব: প্রথম বিজিবি অফিসার হিসেবে কমিশন পেলেন বেগমপুরের রাকিবুল ইসলাম রাজশাহী তানোর চোর চক্র সদস্য আটক অনলাইন জগত: আস্থার সংকট বনাম অফুরন্ত সম্ভাবনা বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাটিরাঙায় কিশোরী ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও দুইজন

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বুধবার, অক্টোবর ২২, ২০২৫
  • 53 শেয়ার

আরিফুল ইসলাম মহিন, স্টাফ রিপোর্টার :

 

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোদ্ধা এলাকায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে স্থানীয়রা রনি বিকাশ ত্রিপুরা (৩২) ও ডেটল বাবু (১৭)কে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। তবে মামলায় জড়িত আরও দুই যুবক—সুমন বিকাশ ত্রিপুরা (১৮) ও রিমন ত্রিপুরা (২২)—এখনও পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর রাতে কিশোরীটি আত্মীয়ের সঙ্গে অযোদ্ধা কালি মন্দিরে পূজা দেখতে গিয়েছিলেন। পূজা শেষে ফেরার পথে চার অভিযুক্ত তাকে কথা বলার জন্য ডেকে একান্ত স্থানে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনার পর প্রাথমিকভাবে স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরে কিশোরীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, “ভিকটিম বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। আটক দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলার আইনগত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।”

এদিকে এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত পলাতক আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪