ঢাকা   ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নবীনগরে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ,শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ৯ সদস্যের রাঙামাটিতে নানিয়ারচর সেনা জোনের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে সংসদে কটূক্তির প্রতিবাদে মোল্লাহাটে খেলাফত মজলিসের সংবাদ সম্মেলন কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ভাসমান ফিশিং বোটসহ ৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম ও ঐক্য সুদৃঢ়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতলক্ষ্যার তীব্র ভাঙনে ধসের মুখে কাপাসিয়া থানা কমপ্লেক্স গাইবান্ধার খোলাহাটীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সিলেটে স্কুলছাত্রী অপহরণ: ব্রাহ্মণবাড়িয়ায় গৃহশিক্ষক গ্রেপ্তার, ছাত্রী উদ্ধার একই পেশা, একই পথ: প্রতিদ্বন্দ্বিতা, দ্বন্দ্ব ও মানবিক বাস্তবতার ব্যবচ্ছেদ তিস্তার পানির গতিপথ পরিবর্তনে জেগে ওঠা চরাঞ্চল পরিদর্শনে দুই মন্ত্রী

বৃষ্টির রাতেও থামেনি জনস্রোত-ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ শিবগঞ্জ’

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বুধবার, অক্টোবর ২৯, ২০২৫
  • 139 শেয়ার

মো: মহিদুল হক শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি বগুড়া

 

বগুড়া-২ (শিবগঞ্জ): সৈয়দপুরে ধানের শীষের কর্মীসভায় হাজার হাজার নেতাকর্মী-জনতার ঢল

২৯ অক্টোবর-২০২৫, বুধবার: সন্ধ্যা গড়িয়ে রাত বৃষ্টি ঝরছিল অবিরাম, কিন্তু থামাতে পারেনি বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল। ধানের শীষের প্রতীক আর মীর শাহে আলমের নামেই যেন জেগে উঠেছিল সৈয়দপুর ইউনিয়ন। বুধবার রাত ৮ টায় হাবিবপুর সৈয়দপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মীসভায় বৃষ্টি উপেক্ষা করে দলে দলে যোগ দেন হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ। এতে কর্মীসভা পরিণত হয় মহা সমাবেশে। যেখানে বৃষ্টি ভিজে গিয়েছিল শরীর, কিন্তু হৃদয়ে ধানের শীষ ছিল অটুট।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান তারা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী মীর শাহে আলম।
জনতার ভালোবাসায় আপ্লুত মীর শাহে আলম বলেন, ধানের শীষের প্রতি মানুষের ভালোবাসার শেকড় এই শিবগঞ্জের মাটির গভীরে। আজকের এই বৃষ্টিভেজা জনসমুদ্র প্রমাণ করেছে—শিবগঞ্জের মাটি ধানের শীষের দুর্গ। তিনি আরও বলেন, আপনাদের ভালবাসা প্রমান করে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ হবেন বগুড়ার সন্তান জনাব তারেক রহমান। এসময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবারের উপর ফ্যাসিস্ট হাসিনার বর্বরতার কথা তুলে ধরেন।
জামায়াতের সমালোচনা করে তিনি আরো বলেন, পবিত্র ইসলাম ধর্মকে তারা অবমাননা করছে শুধু মাত্র একটি ভোটের আশায়। ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রির নামে ভন্ডামি করছে তারা।
কর্মীসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন তৌফিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস.এম. তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, প্রবীণ বিএনপি নেতা মোস্তাফিজার রহমান রাজা, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান ও সৈয়দপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালেব মোল্লা।
উল্লেখ্য, উক্ত কর্মী সভায় সম্প্রতি জাতীয় পার্টি থেকে অব্যাহতিপ্রাপ্ত সৈয়দপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল মোত্তালেব মোল্লা ও সাবেক চেয়ারম্যান মোরতেজার বাবুর ছেলে ইউপি সদস্য শাহীনের নেতৃত্বে সহস্রাধিক সমর্থকদের নিয়ে বিএনপিতে যোগদান করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪