ঢাকা   ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তানোরের কামারগাঁয় জামায়াত নেতা জুয়েল রানার উদ্যোগে হাপানিয়া গ্রাম উন্নয়ন প্রকল্পের শুভ সূচনা, উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ চুয়াডাঙ্গায় জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্ত থেকে উদ্ধার হওয়া বাক প্রতিবন্ধী বৃদ্ধের ৪ দিন পর মিলল পরিচয়; পরিবারের কাছে হস্তান্তর: জনগণের টাকায় অনিয়ম চলবে না’—তানোরে রাস্তা নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে এমপি মুজিবুর রহমানের কড়া হুঁশিয়ারি: ‎ সুনামগঞ্জের হাওর অঞ্চলে আমের বিপ্লব: কুয়েত প্রবাসীর বাগানে ঝুলছে হিমসাগর-ফজলি স্কুল হোস্টেলে ছাত্রকে পিটিয়ে হত্যা: অধ্যক্ষসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালার প্রস্তুতি সভায় শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে চলার আহ্বান উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

বন্ধু বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশন”-এর নতুন নেতৃত্ব ঘোষণা, মানবিক কার্যক্রমে গতি আনার অঙ্গীকার

okmedia56@gmail.com
  • প্রকাশিত : সোমবার, অক্টোবর ২০, ২০২৫
  • 128 শেয়ার

মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (প্রতিনিধি)

 

ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভিত্তিক মানবিক ও সামাজিক সংগঠন “বন্ধু বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশন” (১৯ অক্টোবর) রবিবার তাদের নতুন নেতৃত্বের ঘোষণা দিয়েছে। সংগঠনের অভ্যন্তরীণ ভোটাধিকারের মাধ্যমে গঠিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাসমি আহমেদ বিশাল, এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাফুয়ান হোসেন সিফাত।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই নতুন কমিটি আগামী এক বছর ভোলাহাট ও আশপাশের এলাকায় সমাজসেবামূলক কর্মকাণ্ড যেমন—অসহায়দের খাদ্য সহায়তা, শিক্ষাবৃত্তি, রক্তদান কর্মসূচি, এবং দুর্যোগকালীন সহায়তায় সক্রিয় ভূমিকা রাখবে।

নবনির্বাচিত সভাপতি হাসমি আহমেদ বিশাল বলেন,

“আমরা বন্ধুদের নিয়ে একটি স্বপ্ন দেখেছি—মানবতার পাশে দাঁড়ানোর। নতুন দায়িত্ব পেয়ে আমরা আরও সংগঠিতভাবে মানুষের কল্যাণে কাজ করবো।”

সাধারণ সম্পাদক সাফুয়ান হোসেন সিফাত জানান,

“সংগঠনকে পরবর্তী স্তরে নিয়ে যেতে আমরা প্রযুক্তির ব্যবহার বাড়াবো, এবং স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবো।”

স্থানীয় তরুণ সমাজ ও অভিভাবকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪