ঢাকা   ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জের হাওর অঞ্চলে আমের বিপ্লব: কুয়েত প্রবাসীর বাগানে ঝুলছে হিমসাগর-ফজলি স্কুল হোস্টেলে ছাত্রকে পিটিয়ে হত্যা: অধ্যক্ষসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালার প্রস্তুতি সভায় শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে চলার আহ্বান উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ে সাংবাদিক নির্যাতন বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি দাদা

প্রশিক্ষণ কর্মশালার প্রস্তুতি সভায় শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে চলার আহ্বান

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, জুন ১৯, ২০২৬
  • 15 শেয়ার

মোহাম্মদ হোসাইন, টেকনাফ, কক্সবাজার

 

আসন্ন প্রশিক্ষণ কর্মশালা ও সাংবাদিক সুধী সমাবেশ সফল করার লক্ষ্যে কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কর্মসূচির সার্বিক প্রস্তুতির পাশাপাশি জেলার প্রতিটি উপজেলা প্রেসক্লাবে সাংগঠনিক শৃঙ্খলা, গঠনতন্ত্র অনুসরণ ও পেশাগত দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রশিক্ষণ কর্মশালা ও সাংবাদিক সুধী সমাবেশের আয়োজন, অতিথি আমন্ত্রণ, অংশগ্রহণকারী সাংবাদিকদের উপস্থিতি নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক ফরিদুল আলম শাহীন, সাংগঠনিক সম্পাদক আমিন উল্লাহ চৌধুরী, অর্থ সম্পাদক এম এ হাসান এবং টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন।

সভায় সাধারণ সম্পাদক ফরিদুল আলম শাহীন বলেন, জেলার প্রতিটি উপজেলা প্রেসক্লাবকে গঠনতন্ত্র, শৃঙ্খলা ও সাংগঠনিক নিয়মনীতি মেনে পরিচালিত হতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কারণে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে তা গ্রহণযোগ্য হবে না। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের প্রতি অবমাননাকর আচরণ কিংবা সাংগঠনিক কার্যক্রমে বাধা সৃষ্টি করলে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রেসক্লাব একটি গণতান্ত্রিক সংগঠন। এখানে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। গুরুত্বপূর্ণ যেকোনো সিদ্ধান্ত নির্বাহী কমিটির আলোচনা ও অনুমোদনের ভিত্তিতে গ্রহণ করতে হবে। এককভাবে নেওয়া কোনো সিদ্ধান্ত সাংগঠনিকভাবে গ্রহণযোগ্য হবে না।

সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, গণমাধ্যমের মানোন্নয়ন এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারে প্রশিক্ষণ কর্মশালা ও সুধী সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগঠনের ঐক্য ও মর্যাদা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সাংগঠনিক সম্পাদক আমিন উল্লাহ চৌধুরী ও অর্থ সম্পাদক এম এ হাসান বলেন, সাংবাদিক সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে হবে।

সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ আসন্ন প্রশিক্ষণ কর্মশালা ও সাংবাদিক সুধী সমাবেশ সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এ সময় কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪