ঢাকা   ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নবীনগরে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ,শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ৯ সদস্যের রাঙামাটিতে নানিয়ারচর সেনা জোনের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে সংসদে কটূক্তির প্রতিবাদে মোল্লাহাটে খেলাফত মজলিসের সংবাদ সম্মেলন কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ভাসমান ফিশিং বোটসহ ৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম ও ঐক্য সুদৃঢ়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতলক্ষ্যার তীব্র ভাঙনে ধসের মুখে কাপাসিয়া থানা কমপ্লেক্স গাইবান্ধার খোলাহাটীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সিলেটে স্কুলছাত্রী অপহরণ: ব্রাহ্মণবাড়িয়ায় গৃহশিক্ষক গ্রেপ্তার, ছাত্রী উদ্ধার একই পেশা, একই পথ: প্রতিদ্বন্দ্বিতা, দ্বন্দ্ব ও মানবিক বাস্তবতার ব্যবচ্ছেদ তিস্তার পানির গতিপথ পরিবর্তনে জেগে ওঠা চরাঞ্চল পরিদর্শনে দুই মন্ত্রী

নাসিরনগরে রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
  • 116 শেয়ার

নিহারেন্দু চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

 

সভাপতি আজিজ চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ

‘তথ্যনির্ভর সাংবাদিকতা, তারুণ্যের পথচলা’— এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রিপোর্টার্স ইউনিটির আগামী দুই বছরের (২০২৫–২৬) জন্য ৯ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সংবাদকর্মীদের সর্বসম্মতিক্রমে সংগঠনের উপদেষ্টা, দৈনিক সংগ্রামের প্রতিনিধি অধ্যাপক একেএম আমিনুল ইসলাম কমিটি ঘোষণা করেন।
ঘোষিত কমিটিতে দৈনিক মানবজমিনের প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরী সভাপতি, দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি আবদুল্লাহ আল মাহমুদ সাধারণ সম্পাদক এবং দৈনিক আমার সংবাদ প্রতিনিধি আরিফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সংগঠনের উপদেষ্টা হিসেবে থাকছেন অধ্যাপক একেএম আমিনুল ইসলাম।
কমিটির অন্যান্যরা হলেন—সিনিয়র সহসভাপতি: এসএম বদিউল আশরাফ মুরাদ মৃধা (দৈনিক সমকাল); সহসভাপতি: নিহারেন্দু চক্রবর্তী (দৈনিক বাংলাদেশের আলো); দপ্তর সম্পাদক: শামীম আল মামুন (দৈনিক জনকণ্ঠ);কোষাধ্যক্ষ: বরুণ কান্তি সরকার (আজকের পত্রিকা);কার্যনির্বাহী সদস্য: আকতার হোসেন ভূইঁয়া (দৈনিক ইত্তেফাক) ও মানিরুল হোসাইন (দৈনিক যুগান্তর)।
সাধারণ সদস্য হিসেবে রয়েছেন— মাওলানা মোজাম্মেল হক মাছুমী (দৈনিক ইনকিলাব), রিফাত হাসান ভূইঁয়া (ডেইলি ক্যাম্পাস), খন্দকার নুরুল ইসলাম (ডেইলি পোস্ট) ও তারিকুল ইসলাম (প্রতিদিনের বাংলাদেশ)।
নতুন নেতৃত্বে আসা কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, তারা পেশাগত মর্যাদা রক্ষা, তথ্যনির্ভর সাংবাদিকতার প্রসার ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪