ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠির রাজাপুরে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকি, ৯৯৯-এ কল করে বাঁচলেন জমির মালিক পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গার গৌরব: প্রথম বিজিবি অফিসার হিসেবে কমিশন পেলেন বেগমপুরের রাকিবুল ইসলাম রাজশাহী তানোর চোর চক্র সদস্য আটক অনলাইন জগত: আস্থার সংকট বনাম অফুরন্ত সম্ভাবনা বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জকিগঞ্জের সেবামুখী প্রশাসনের প্রতীক ইউএনও মাসুদুর রহমানের বদলি সেতু নির্মাণকাজে ভোগান্তি, শুকনো নদীতে নৌকা নির্ভর যাতায়াত। জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ সারিয়াকান্দিতে মাদক বিরোধী অভিযান পরিচালনায় ব্যবসায়ী গ্রেফতার দুই

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় মধু মাসে বাহারি ফলের সমাহার, নজরদারির অভাবে ভোগান্তিতে ক্রেতারা ।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মে ২৪, ২০২৫
  • 89 শেয়ার

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

 

 

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া বাজারে মধু মাস উপলক্ষে বাহারি রকমের মৌসুমি ফলের পসরা নিয়ে বসেছে ব্যবসায়ীরা। আম, লিচু, তরমুজ, পেয়ারা, আনারস, কলা, বেলসহ নানা জাতের রসালো ও পুষ্টিকর ফল বিক্রি হচ্ছে বাজারজুড়ে।

রুহিয়া পাটিয়াডাঙ্গী, রামনাথ, ভেলারহাট, ঢোলারহাট, উত্তরা বাজার, বদেশ্বরীবাজার, গুনজুরাহাট, খড়িবাড়ী এলাকায়ও চোখে পড়ছে ফল বিক্রির এমন দৃশ্য। ব্যবসায়ীরা জানিয়েছেন, এবারের মৌসুমে ফলের চাহিদা ভালো থাকলেও পাইকারি দামের কারণে খুচরা বিক্রিতে কিছুটা প্রভাব পড়েছে। বিশেষ করে আম ও লিচুর ক্ষেত্রে দাম তুলনামূলক বেশি। তবে ক্রেতারা অভিযোগ করছেন, এক দোকানে এক রকম দাম, অন্য দোকানে অন্য দাম, ফলে ঠকছেন সাধারণ মানুষ। এছাড়া কিছু দোকানে অপরিপক্ব ও রাসায়নিকযুক্ত ফল বিক্রির অভিযোগও উঠেছে।

রুহিয়া বাজারে ফল কিনতে আসা মুন্না বলেন, “ফলের দাম অনেক বেশি, আবার ভালো-মন্দ যাচাই না করেই বিক্রি করছে কিছু বিক্রেতা।” শান্তি দাস বলেন, “এক দোকানে আম ১০০ টাকা, আরেকটায় ১২০ টাকা এটা ঠিক নয়।” এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা প্রশাসনের তেমন কোনো তদারকি না থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

জনস্বার্থে প্রশাসনের জরুরি নজরদারি ও বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী। তারা বলেন, ফল যেন পরিপক্ক ও স্বাস্থ্যসম্মত হয় এবং মূল্য নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করা হয় এই প্রত্যাশা রুহিয়ার জনগণের।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪