ঢাকা   ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জের হাওর অঞ্চলে আমের বিপ্লব: কুয়েত প্রবাসীর বাগানে ঝুলছে হিমসাগর-ফজলি স্কুল হোস্টেলে ছাত্রকে পিটিয়ে হত্যা: অধ্যক্ষসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালার প্রস্তুতি সভায় শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে চলার আহ্বান উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ে সাংবাদিক নির্যাতন বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি দাদা

জকিগঞ্জে জননেতা মো: নুরুজ্জামান জামান-এর ৩১ দফার গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫
  • 68 শেয়ার

আব্দুস শহীদ শাকির

জকিগঞ্জ সিলেট প্রতিনিধি।

সিলেটের জকিগঞ্জে জননেতা মো: নুরুজ্জামান জামান-এর ৩১ দফার গণসংযোগ বৃহস্পতিবার (০৯ অক্টোবর) জকিগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে ৩১ দফা কর্মসূচির সমর্থনে এক বিশাল গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় ।

​জননেতা মো: নুরুজ্জামান জামান-এর এই ৩১ দফার গণসংযোগটি জকিগঞ্জের একাধিক গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল এলাকায় অনুষ্ঠিত হয়। নির্বাচনীর গণসংযোগের অংশ হিসেবে রতনগঞ্জ, জকিগঞ্জ, থানা বাজার, বাবুবাজার, গজাজল, শরীফগঞ্জ, বারঠাকুরী, সোনামসার, ইউনিয়ন অফিস, কালিনগঞ্জ, আটগ্রাম, সড়কের বাজার এবং শাহগলি বাজার সহ বিভিন্ন স্থানে জনসাধারণের হাতে ৩১ দফার বিস্তারিত লিফলেট তুলে ধরা হয়।

​কর্মসূচি চলাকালীন মো: নুরুজ্জামান জামান জনগণের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনেন এবং জাতীয় ও স্থানীয় প্রেক্ষাপটে দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন বীরশ্রী ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিরশ্রী ৮ নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক, বীরশ্রী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো: মুস্তাক আহমদসহ
​স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ এই গণসংযোগে মো: নুরুজ্জামান জামান-কে স্বাগত জানাতে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন বলে একাধিক সূত্রে আমরা নিশ্চিত হয়েছি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরণের সরাসরি গণসংযোগের মাধ্যমে তিনি তার রাজনৈতিক বার্তা ও আদর্শিক অবস্থান জনসাধারণের কাছে জোরালোভাবে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪