ঢাকা   ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তানোরের কামারগাঁয় জামায়াত নেতা জুয়েল রানার উদ্যোগে হাপানিয়া গ্রাম উন্নয়ন প্রকল্পের শুভ সূচনা, উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ চুয়াডাঙ্গায় জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্ত থেকে উদ্ধার হওয়া বাক প্রতিবন্ধী বৃদ্ধের ৪ দিন পর মিলল পরিচয়; পরিবারের কাছে হস্তান্তর: জনগণের টাকায় অনিয়ম চলবে না’—তানোরে রাস্তা নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে এমপি মুজিবুর রহমানের কড়া হুঁশিয়ারি: ‎ সুনামগঞ্জের হাওর অঞ্চলে আমের বিপ্লব: কুয়েত প্রবাসীর বাগানে ঝুলছে হিমসাগর-ফজলি স্কুল হোস্টেলে ছাত্রকে পিটিয়ে হত্যা: অধ্যক্ষসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালার প্রস্তুতি সভায় শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে চলার আহ্বান উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

কোটালীপাড়ায় ব্যাপ্টিষ্ট চার্চের সভাপতি ডেভিট অধিকারীর মুক্তির দাবীতে সমাবেশ।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫
  • 119 শেয়ার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:-

শেখ কামরুজ্জামান (রানা)

 

ঢাকার মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় কারারুদ্ধ গোপালগঞ্জ-মাদারীপুর আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সাবেক সভাপতি ও বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের কার্যনির্বাহী কমিটির সদস্য মি. ডেভিট অধিকারীর মুক্তির দাবীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১১ টায় গোপালগঞ্জ-মাদারীপুর আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের উদ্যোগে কোটালীপাড়ার ওয়াবদারহাস্থ শান্তিকুটিরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশেগোপালগঞ্জ-মাদারীপুর আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সভাপতি গিলবার্ট বিনিময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সহসভাপতি জেমস হেবল বাড়ৈ, চার্চের কাউন্সিলর সুব্রত হালদার, গিলবার্ট বাড়ৈ, কার্যনির্বাহী সদস্য মার্ক সিকদার, সেফার্ড বাড়ৈ, নারায়ন খানা চার্চের সম্পাদক এ্যান্ড্রিও হালদার, পূর্ব রামশীল চার্চের সম্পাদক ফ্র্যান্সেস হাজরা।
বক্তারা বলেন, ডেভিট অধিকারী একজন নিরাপরাধ ও অরাজনৈতিক ব্যক্তি ওই মামলার সাথে তার কোন সম্পর্ক নেই। মিথ্যাভাবে তাকে ফাঁসানো হয়েছে। আমরা তার নি:শর্ত মুক্তি চাই।
উল্লেখ্য গত বছরের ২ ডিসেম্বর ঢাকা জর্জ কোর্টের সামনে থেকে ডেভিট অধিকারীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হামলার ঘটনায় মিরপুর থানায় দায়ের করা হত্যা মামলার তালিকাভূক্ত আসামী হিসেবে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পুলিশ।

# শেখ কামরুজ্জামান( রানা)
০১৭১৮০৬৬০১৮
১০/১০/২৫ ইং

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪