ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তারের খবরে চিত্র নায়িকা পরীমনি আনন্দিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক অফিস পরিদর্শন করলেন ভিসি অধ্যাপক তাহ্‌মিনা আখতার। মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন সক্রিয় হাতিয়ে নিয়েছে অঢেল অর্থ:ভূমিমন্ত্রী মিনু শেরপুরে দিনব্যাপী “বিশ্ব রক্তদাতা দিবস” পালিত ডিজি বদলি ও বোরি’র অস্থিরতা: প্রতিষ্ঠানের স্বার্থে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কঠোর নজরদারি প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ সালাতু সালাম স্বয়ং আল্লাহতাআলার আমল, সালাতু সালাম অতুলনীয় ঈমানী আমল। – আল্লামা ইমাম হায়াত ঠাকুরগাঁওয়ে ১৫ বছরের কিশোরী সং’ঘবদ্ধ ধ’র্ষ’ণের শিকার,আ’টক ৩ রাজশাহীর তানোরে চা বিক্রেতার মেধাবী মেয়ের পাশে শরিফ উদ্দিন মুন্সী পরিবার

ইসলামী যুব মজলিস সিলেট জেলা শাখার কাউন্সিল সম্পন্ন- সভাপতি মাহফুজ আদনান ও সেক্রেটারি সাদিকুর রহমান নির্বাচিত

okmedia56@gmail.com
  • প্রকাশিত : রবিবার, মার্চ ৯, ২০২৫
  • 63 শেয়ার

আব্দুস শহীদ শাকির, সিলেট (জকিগঞ্জ)।

 

ইসলামী যুব মজলিস সিলেট মহানগরী ও জেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত যুব কাউন্সিল (৮ মার্চ) শনিবার বিকেল ৪ঘটিকার সময় দ্য সিলেট বাফেট হাউসের মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত কাউন্সিল অনুষ্ঠানে ২০২৫-২০২৬ সেশনের জন্য সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন, হাফিজ মাওলানা আহমদ মাহফুজ আদনান ও সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন হাফিজ মাওলানা সাদিকুর রহমান।

সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসানের সভাপতিত্বে ও হাফিজ মাওলানা আহমদ মাহফুজ আদনানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব মজলিস কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মহিউদ্দীন জামিল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী যুব মজলিস কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহিন,খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা শামসুদ্দীন মুহাম্মদ ইলিয়াস, সিলেট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ওলীউর রহমান, সিলেট মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ,শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম ও ইসলামী ছাত্র মজলিস চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাবেক বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল হাদী চৌধুরী প্রমুখ।

অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন, সহ-সভাপতি: মুহাম্মদ খায়রুল ইসলাম ও মাওলানা ফয়জুর রহমান ফয়েজ। সহ-সাধারণ সম্পাদক: মাওলানা এনামুল ইসলাম ও মাওলানা শেখ এনাম। সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, বায়তুলমাল সম্পাদক হাফিজ জুনাইদ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক কে. এম. রায়হান, অফিস বিষয়ক সম্পাদক মুহাম্মদ মুজিবুর রহমান খাঁন ও প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুল ইসলাম প্রমুখ। নব-গঠিত কমিটির সভাপতি হাফিজ মাওলানা আহমদ মাহফুজ আদনান বলেন,আমরা নব-গঠিত কমিটির সকল নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যুব সমাজকে নৈতিক ও আদর্শিক দিক থেকে সমৃদ্ধ করার প্রত্যয়ে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪