August 15, 2026, 9:17 am
শিরোনাম:
কিশোর গ্যাংয়ের হামলা, ভাঙচুর ও লুটপাট: নারীসহ আহত ৪! র‌্যাবের জালে ফেনীর চার অপহরণ মামলার পলাতক আসামি মাদকমুক্ত সমাজ গঠনে সুস্থ সংস্কৃতিচর্চার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে শারজাহর শাসক এবং সুপ্রিম কাউন্সিলের সদস্য শেখ ডক্টর সুলতান বিন মোহাম্মদ আল কাসিমি বলেছেন অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা সাহিত্য চিন্তার পরিধি বাড়ায় ও নৈতিক বোধ জাগ্রত করে: কেমুসাসের ১২৮২তম আসর ঈশ্বরদীতে পাওনা টাকা তুলে দেওয়ার প্রলোভনে ডেকে রাজনৈতিক নেতাদের কুরুচি মন্তব্য করাই বিক্ষোভ করেছেন এলাকাবাসী একসত্যাপাড়া স্কুল টিলায় জশনে জুলুস সফল করার লক্ষ্যে আলোচনা সভা রামগঞ্জে কাউন্সিলর সহ দুই যুবলীগ নেতা গ্রেফতার বোদায় উৎসবমুখর আয়োজনে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সাহিত্য চিন্তার পরিধি বাড়ায় ও নৈতিক বোধ জাগ্রত করে: কেমুসাসের ১২৮২তম আসর

Reporter Name

 

 

হাফিজুল ইসলাম লস্কর, স্টাফ রিপোর্টারঃ

সাহিত্য মানুষের চিন্তার পরিধি বাড়ায় এবং ভেতরে সুপ্ত থাকা নৈতিক বোধ জাগ্রত করে। তাই লেখকদের সাহসের সঙ্গে সত্য, সুন্দর ও দেশীয় ঐতিহ্যকে তাদের লেখনীতে ফুটিয়ে তুলতে হবে। নিয়মিত চর্চা ও সাধনার মধ্য দিয়েই একজন তরুণ লেখক ধীরে ধীরে একজন পূর্ণাঙ্গ ও পরিণত সাহিত্যিক হয়ে ওঠেন।

 

​১৩ আগস্ট সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস)-এর নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত ১২৮২তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে বক্তারা এসব কথা বলেন। ঐতিহ্যবাহী এ সাহিত্য সংগঠনের সাহিত্য আসর কক্ষে ওই দিন সন্ধ্যায় এক প্রাণবন্ত আবহে সভাটি অনুষ্ঠিত হয়।

 

​কেমুসাসের সাহিত্য ও গবেষণা সম্পাদক, বিশিষ্ট কথাসাহিত্যিক ও ছড়াকার কামরুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন ছড়াকার আব্দুস সামাদ অয়ন। আসরে মুখ্য আলোচনায় অংশগ্রহণ করেন কবি মামুন সুলতান, এ বি এম হাসান চৌধুরী এবং মোহাম্মদ ইসমাইল।

 

​বক্তারা বলেন, সিলেটের সাহিত্য ও সংস্কৃতি চর্চার মূল প্রাণকেন্দ্র হলো কেমুসাস। দীর্ঘকাল ধরে এই প্ল্যাটফর্মটি প্রবীণ ও নবীন লেখকদের মিলনমেলা হিসেবে কাজ করে আসছে। নতুনদের লেখনীকে শাণিত করতে নিয়মিত এ ধরনের সাহিত্য আসরের ভূমিকা অপরিসীম।

 

​পবিত্র কুরআন থেকে কবি সাজিদুর রহমান-এর তেলাওয়াতের মাধ্যমে আসরের সূচনা হয়। পরবর্তীতে স্বরচিত কবিতা ও লেখা পাঠে অংশ নেন এস এম নজরুল ইসলাম তালুকদার, কামাল আহমদ, অমিত মামুন, আদিল আনোয়ার, ফজলুর রহমান ফজলু, লবিদ হোসেন, মো. মহিব উদ্দিন, কুবাদ বখত চৌধুরী রুবেল এবং লিলু মিয়া।

 

​পাঠের পাশাপাশি আসরে ছিল সঙ্গীতের সুরের মূর্ছনা। চমৎকার গান পরিবেশন করে আসরকে মুগ্ধ করেন গীতিকবি বাহাউদ্দিন বাহার, কুবাদ বখত চৌধুরী রুবেল ও সাজিদুর রহমান। স্থানীয় সাহিত্য অনুরাগী ও সংস্কৃতিকর্মীদের বিপুল উপস্থিতিতে সমগ্র আসরটি এক আনন্দঘন সাহিত্য আড্ডায় পরিণত হয়।



ফেসবুকে আমরা