মো ইব্রাহিম মিয়া হরিনাকুন্ডু থানা প্রতিনিধি, ঝিনাইদহ সদর।
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপনের লক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলার হনিধানি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার সহ-সভাপতি জননেতা আনারুল ইসলাম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলিধানি ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি, হলিধানি ইউনিয়নের সাবেক সহ-সভাপতি,হলিধানি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হাসান হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলিধানি বি এন পির সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন, হলিধানি ইউনিয়নের শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাজান সিরাজ।
সভায় সভাপতিত্ব করেন হলিধানী ইউনিয়ন বিএনপির সভাপতি মো আলফাজ উদ্দিন বিশ্বাস।
সঞ্চালনা করেন হলিধানি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াহিদ সাদিক বকুল এ সময় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধহয়ে কাজ করার আহ্বান জানান।